প্রেস রিলিজ:
সিএমপি’র ডিবি (পশ্চিম) বিভাগের অভিযানে ডবলমুরিং থানা থেকে লুটকৃত ০১টি তরাশ পিস্তলসহ আসামী গ্রেফতার প্রসঙ্গে।
সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের দিকনির্দেশনায় মহানগর গোয়েন্দা পশ্চিম বিভাগের একটি চৌকস টিম বিশেষ অভিযান ডিউটিতে থাকাকালীন ইং ১৪/০৪/
২০২৬ তারিখ ০২.৩০ ঘটিকার সময় সিএমপির খুলশী থানাধীন মতিঝর্না এলাকায় ০৩নং গলির নিকট উপস্থিত হয়ে গোপন সংবাদের ভিত্তিতে আসামী মিনহাজ উদ্দিন রাহিমকে আটক করে। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, গত 0৫/০৮/২০২৪ ইং তারিখে গ্রেফতারকৃত আসামী মিনহাজ উদ্দিন রাহিম পলাতক আসামী আমির হোসেন(৩৬) সহ ডবলমুরিং থানায় প্রবেশ করে থানা হতে একটি বিদেশী পিস্তল লুট করে । উক্ত বিদেশী পিস্তলটি বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার জন্য তারা ব্যবহার করে আসছে। পরবর্তীতে উক্ত পিস্তলটি সে ৫০,০০০/- টাকার বিনিময়ে তার সহযোগী আমির হোসেন(৩৬)এর নিকট বিক্রি করে দিয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে খুলশী থানাধীন লালখান বাজার তুলাপুকুর পাড়স্থ সালেহ আহম্মেদ এর কলোনীতে আসামী আমির হোসেন(৩৬) এর ভাড়া করা রুমে অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী আমির হোসেন(৩৬) পালিয়ে যায়। উক্ত ঘরে তল্লাশিকালে ঘরের দেয়ালের উপর টিনের চালের নিচে একটি লাল রংয়ের শপিং ব্যাগ হতে একটি প্লাস্টিকের বাটযুক্ত সচল ৯ এমএম বিদেশী পিস্তল (তরাশ পিস্তল), যার ব্যারেলের একপাশে খোদাই করা ইংরেজীতে TKT22473 এবং TH9 9×19 এবং অপর পাশে BP-2017 MTC লেখা, যার প্লাস্টিকের বাটের মধ্যে ইংরেজীতে TAURUS S.A. MADE IN BRAZIL লেখা আছে, যার দৈর্ঘ্য ০৯ ইঞ্চি উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামী উদ্ধারকৃত আলামত ডবলমুরিং থানা হইতে লুটকৃত সরকারী পিস্তল বলে সনাক্ত করে। পলাতক আসামী আমির হোসেন এর বিরুদ্ধে সিএমপি এর কোতয়ালী থানার এফআইআর নং-৪৪, তারিখ-২৩ নভেম্বর, ২০১২, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০ রুজু পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামী ১) মিনহাজ উদ্দিন রাহিম(২১) ও পলাতক আসামী ২) মোঃ আমীর হোসেন(৩৫)’দের বিরুদ্ধে খুলশী থানার মামলা রুজু প্রক্রিয়াধীন।
মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের অভিযানে ৩২০(তিনশত বিশ )পিস ও ইয়াবা বিক্রির টাকা উদ্ধার
গত ১৩/০৪/২০২৬ ইং তারিখ ২১.৫০ ঘটিকার সময় মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের একটি চৌকশ টিম কর্তৃক সিএমপি পাহাড়তলী থানাধীন ১২ নং ওয়ার্ডস্থ মাইট্ট্যাল্লাপাড়া ফজু মিয়া লেইনের খাদিজা এন্টারপ্রাইজনামীয় দোকানের সামনে অভিযান পরিচালনা করিয়া মোঃ মাঈনুদ্দীন(২৩) এর হেফাজত হতে ৩২০(তিনশত বিশ )পিস অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রয়লব্ধ ১৫৫০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করেন। এ সংক্রান্তে পাহাড়তলী থানার মামলা নং- ১০, তারিখ-১৪/০৪/২০২৬ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) রুজু হয়।
মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের পৃথক অভিযানে ৩০০ (তিনশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদককারবারী এবং ০১ (এক) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ১০৭০/- টাকা সহ একজন মাদককারবারী গ্রেফতার।
ডিবি (বন্দর) বিভাগের একটি চৌকশ টিম গত ১৩/০৪/২০২৬ খ্রিঃ রাত ১৭.২০ ঘটিকার সময় আকবরশাহ্ থানাধীন উত্তর কাট্টলি চৌধুরী বাড়ীর উত্তর পাশে লাকি গার্মেন্টস এর পিছনে মাহবুব রহমানের পরিত্যক্ত টিনের ঘরে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ মহসিন প্রঃ মুরাদ (২৪) ২। মোঃ জহির (৪২) দেরকে ৩০০ (তিনশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয় এবং ডিবি (বন্দর) বিভাগের অপর একটি চৌকশ টিম গত ১২/০৪/২০২৬ খ্রিঃ রাত ২৩.৩০ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা, কাপ্তাই রোড বিদ্যুৎ অফিসের বিপরীত পাশে সাবের আহম্মদের কলোনীতে অভিযান পরিচালনা করে আসামী ১। ইমাম হোসেন প্রঃ ফাহিম (২৬) কে ৩৪৫ পুরিয়া (এক কেজি পাঁচশত গ্রাম) গাঁজা ও গাঁজা বিক্রির ১০৭০/- টাকা সহ গ্রেফতার করা হয়। উক্ত বিষয়ে আসামীদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।
Leave a Reply