1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
মধ্যপ্রাচ্যের বাইরে কর্মী নিয়োগকারী বিভিন্ন দেশের সাথে দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে কাজ চলছে – তারেক রহমান চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ‘কারিকুলাম ডেভেলপমেন্ট’ বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালা শুরু সিএমপির ডিবি(উত্তর) বিভাগের অভিযানে ০১টি চোরাই পিকআপ সহ চোর চক্রের ০১ (এক) সদস্য গ্রেফতার আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ চবি প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে বিশেষ সেমিনার অনুষ্ঠিত তারেক রহমান বলেছেন, বর্তমান নির্বাচিত সরকারের লক্ষ্যই হচ্ছে, কৃষককে আত্মনির্ভরশীল ও সচ্ছল হিসেবে গড়ে তোলা কয়রায় বাংলাদেশ নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত তারেক রহমান বলেছেন, ইতোমধ্যে নির্বাচনী ইশতেহারে ঘোষিত কর্মসূচির আলোকে কতিপয় গুরুত্বপূর্ণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে

চবি প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে “Institutional readiness for emerging-reemerging pandemic diseases: exploration of disease etiology at molecular level, evaluation of treatments in practice and development of novel antiviral strategies” শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার আজ বুধবার (১৫ এপ্রিল ২০২৬) বেলা ১২টায় বিভাগের ১নং লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়। HEAT-11009-CU সাব-প্রজেক্টের আওতায় এই সেমিনারটি সম্পন্ন হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান করোনাকালীন সময় কিভাবে চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছিলেন সেই স্মৃতিচারণ করেন। মাননীয় উপাচার্য প্রজেক্টের সাথে সংযুক্ত সবাইকে ধন্যবাদ জানান। মাননীয় উপাচার্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ল্যাব পরিচালনার ব্যাপারে যাবতীয় বিষয় তুলে ধরেন। তিনি বলেন, ল্যাব পরিচালনার ক্ষেত্রে কোনো অপচয় যাতে না হয়। শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করতে হবে। মাননীয় উপাচার্য গবেষণাগারের সুযোগ-সুবিধা বাড়ানোর ক্ষেত্রে আশ্বাস প্রদান করেন।

বিশেষ অতিথির বক্তব্যে চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, হিট প্রজেক্ট আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বড় ধরনের একটা সুযোগ তৈরি করেছে। এ গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের মানুষ উপকৃত হবে।

বিশেষ অতিথির বক্তব্যে চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন বলেন, আমি আশা করি, এ প্রজেক্টের মাধ্যমে নতুন ধারণা, জ্ঞান সৃজন হবে, যা স্বাস্থ্য খাতে উপকারে আসবে। তিনি প্রজেক্টের সফলতা কামনা করেন এবং যারা প্রজেক্টে কাজ করছেন সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. কাঞ্চন চাকমা। সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান এবং সেমিনার সঞ্চালনা করেন সাব-প্রজেক্টের এএসপিএম (ASPM) প্রফেসর ড. দ্বৈপায়ন সিকদার এবং মূল প্রবন্ধ (Keynote Speech) উপস্থাপন করেন সাব-প্রজেক্টের এসপিএম (SPM) প্রফেসর ড. মোহাম্মদ মনিরুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন চবি প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন।

সেমিনারে কি-নোট স্পিকারের বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ মনিরুল ইসলাম প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এছাড়া বক্তারা তাদের বক্তব্যে উদীয়মান ও পুনরুত্থিত মহামারি ব্যাধিগুলোর আণবিক পর্যায়ের কারণ অনুসন্ধান এবং কার্যকর অ্যান্টিভাইরাল কৌশল উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ভবিষ্যতে যেকোনো মহামারি মোকাবিলায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং গবেষণার বিকল্প নেই। বিশ্বব্যাংকের সহযোগিতায় পরিচালিত এই প্রজেক্টটি দেশের স্বাস্থ্য সুরক্ষা ও উচ্চতর গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সেমিনারে অন্যান্যের মধ্যে বিভাগের শিক্ষকবৃন্দ, অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, গবেষকগণ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com