1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
সিএনজি ও রিক্সা চালক সমিতি এবং এলাকাবাসীর সঙ্গে চবি উপাচার্যের মতবিনিময় উপাচার্যের সঙ্গে চবিতে চলমান ৮টি হিট প্রজেক্টের এসপিএম সদস্যদের সাক্ষাৎ ও মতবিনিময় ক্রীড়া ভাতা ও কার্ড প্রদান অনুষ্ঠানে নৌবাহিনী ক্রীড়া দলের সাফল্য সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল পরিদর্শন আর্টডক ডে-১/২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) পরিদর্শন সিআইডি র ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার উদ্বোধন সরকারের দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ এক অবিস্মরণীয় অর্জন বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন খেলার মাঠ রক্ষায় সরকারের অনন্য উদ্যোগ: ঢাকার ৬টি মাঠ পরিদর্শন ১২ ঘন্টার মধ্যে গাড়ি চুরির সাথে জড়িত ০১ জন আসামী গ্রেফতার ও চুরি যাওয়া TOYOTA Premio প্রাইভেট কারসহ উদ্ধার

উপাচার্যের সঙ্গে চবিতে চলমান ৮টি হিট প্রজেক্টের এসপিএম সদস্যদের সাক্ষাৎ ও মতবিনিময়

  • আপডেটের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৭ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলমান ৮টি হিট প্রজেক্টের এসপিএম ও এএসপিএম সদস্যদের সঙ্গে আজ রবিবার (১৯ এপ্রিল ২০২৬) বিকাল ৩টায় উপাচার্য দপ্তরে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

মাননীয় উপাচার্য ৮টি হিট প্রজেক্টের গবেষকদের সঙ্গে পরিচিত হন এবং যাবতীয় বিষয়ে খোঁজখবর নেন। মাননীয় উপাচার্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, আমি কয়েকটি প্রজেক্টের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছি। এ প্রজেক্টগুলো আমাদের জন্য সম্মানের, আমরা চাই সম্মানের সাথে এগুলো শেষ হোক। শুধুমাত্র বাহ্যিক অবকাঠামোর মাধ্যমে প্রজেক্ট শেষ করলে হবে না, এতে গবেষণার মাধ্যমে দৃশ্যমান আউটপুট পেতে হবে। মাননীয় উপাচার্য প্রজেক্টের নিয়ম মেনে কাজ করার আহ্বান জানান এবং সবাইকে ধন্যবাদ জানান।

মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, ৭৩টি প্রজেক্টের মধ্যে ৮টি প্রজেক্ট অনুমোদন পেয়েছে। ২য় ধাপে ৫২ হিট প্রজেক্ট সাবমিট করা হয়েছে। প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে টাইম, কস্ট এবং কোয়ালিটির বিষয়টি গুরুত্বের সাথে দেখতে হবে। তিনি সবাইকে ধন্যবাদ জানান।

এসময় হিট প্রজেক্টের এসপিএম ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রফেসর ড. অলক পাল, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মনিরুল ইসলাম, আইন বিভাগের প্রফেসর এ.বি.এম. আবু নোমান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. এস.এম. রফিকুল ইসলাম, আইন বিভাগের প্রফেসর ড. রকিবা নবী, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. মোরশেদুল হক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রুদ্র প্রতাপ দেব নাথ ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফণী ভূষণ বিশ্বাস তাদের প্রজেক্টের অগ্রগতি সম্পর্কে সংক্ষেপে তুলে ধরেন। উপস্থিত সকলে এমন উদ্যােগের জন্য মাননীয় উপাচার্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

চবি পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ-উল-আলম এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রজেক্টের এএসপিএম সদস্যবৃন্দ, ডেপুটি রেজিস্ট্রার (কেন্দ্রীয় স্টোর), ডেপুটি রেজিস্ট্রার (গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তর) এবং চবি পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com