1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন সিএমপির কোতোয়ালী থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ০৮ (আট) জন ডাকাত সদস্য গ্রেফতার; বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২ পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’ ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি

রংপুর মহানগরে চাঁদার ভাগবাটোয়ারা নিয়ে আওয়ামীলীগ এর ত্রিমুখী সংঘর্ষে আহত ৫ জন

  • আপডেটের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৩৩১ বার ভিউ

বিশেষ সংবাদ:
রংপুর মহানগরের মর্ডান মোড়ে গাড়ি পার্কিং ও উঠানো চাঁদার ভাগবাটোয়ারা নিয়ে পূর্ব বিরোধের জেরে স্থানীয় দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।

এ ঘটনায় বাবু নামের একজনকে আটক করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, সংঘর্ষে জড়িয়ে পড়া সবাই সরকার দলীয় সংগঠনের নেতাকর্মী। যদিও এ অভিযোগ নিয়ে কেউই মিডিয়ার সামনে কথা বলতে রাজি হননি।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বছরের ১১ আগস্ট রাতে ১৫ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মোক্তারুল ইসলাম বাবুকে গাড়ি পার্কিং ও উঠানো চাঁদার ভাগবাটোয়ার নিয়ে মর্ডান মোড় এলাকায় কুপিয়ে আহত করা হয়। হামলার নেতৃত্ব দেন তাজহাট থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মিলন এবং ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বি হোসেন।

বাবু গুরুতর জখম হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ওই ঘটনার জের, মডার্ন মোড়ের নিয়ন্ত্রণ এবং চাঁদা ভাগবাটোয়ারা নিয়ে শুক্রবার (২২ মার্চ) রাত সাড়ে ৯টায় যুবলীগ নেতা বাবুর নেতাকর্মীদের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিলন ও ছাত্রলীগ নেতা রাব্বি হোসেন সমর্থিত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় একটি দোকান ঘর ভাঙচুর করা হয়।

ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আমজাদ হোসেন, আখতারুজ্জামান ও আলতাব হোসেনসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) উৎপল কুমার বলেন, পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। এই ঘটনায় মামলা দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com