1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন সিএমপির কোতোয়ালী থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ০৮ (আট) জন ডাকাত সদস্য গ্রেফতার; বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২ পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’ ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি

সিএমপির কোতোয়ালী থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ০৮ (আট) জন ডাকাত সদস্য গ্রেফতার; বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার

  • আপডেটের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানার একটি চৌকস আভিযানিক টিম ইং ০১/০৭/২০২৬ খ্রি. তারিখ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাত দলের সদস্য ১। মেহেদী হাসান (২০), পিতা- শাহীন, মাতা- রহিমা বেগম, সাং- দেবীদ্বার, থানা- দেবীদ্বার, জেলা- কুমিল্লা, বর্তমানে সাং- নিচতলা, বেলাল জমিদারের বাড়ি, টাইগারপাস বটগাছতল, রেলওয়ে কলোনি, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম; ২। সাগর (১৯), পিতা- মোঃ জসীম, মাতা- মনি বেগম, সাং- ইয়াসিনহাট, উপজেলা- চাটখিল, থানা- চাটখিল, জেলা- নোয়াখালী, বর্তমানে সাং- টাইগারপাস কোয়ার্টার বক্স, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম; ৩। অন্তর (২৩), পিতা- শাহ আলম, মাতা- ফরিদা, সাং- কাজীর দেউরি, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম, বর্তমানে সাং- কালা মিয়ার বাড়ি, রামপুর বাজার, গ্রাম- সৈয়দপুর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া; ৪। সাহাব উদ্দিন (৩০), পিতা- জাহের মিয়া প্রকাশ জাহাঙ্গীর, মাতা- সুফিয়া খাতুন, সাং- ধামসার, মিয়া বাড়ি, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, বর্তমানে সাং- তারেকের বাড়ি, রেলস্টেশনের পাশে, ষোলশহর, থানা- পাঁচলাইশ, জেলা- চট্টগ্রাম; ৫। মোঃ রাকিব (২০), পিতা- দিদার, মাতা- লিপি আক্তার, সাং- মাস্টারপুল, বউ বাজার, থানা- বাকলিয়া, জেলা- চট্টগ্রাম, বর্তমানে সাং- মিস্ত্রিপাড়া, থানা- ডবলমুরিং, জেলা- চট্টগ্রাম; ৬। মোঃ রাসেল (২৭), পিতা- আব্দুল হাকিম বাবুর্চি, মাতা- রহিমা বেগম, সাং- নয়াকান্দি, শফিক মিয়ার বাড়ি, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা, বর্তমানে সাং- অলংকার, নিকু মিয়ার ভাড়া ঘর, থানা- পাহাড়তলী, জেলা- চট্টগ্রাম; ৭। ফয়সাল (২৬), পিতা- জসিম উদ্দিন, মাতা- বিলকিস আক্তার, সাং- কৈয়গ্রাম, পূর্বপাড়া, থানা- পটিয়া, জেলা- চট্টগ্রাম, বর্তমানে সাং- কাজেম আলী বাড়ি, কাজেম আলী রোড, মাস্টারপুল, থানা- বাকলিয়া, জেলা- চট্টগ্রাম; ৮। ইমন (২৩), পিতা- মৃত শফিকুল ইসলাম, মাতা- নাসিমা বেগম, সাং- বেলানগর, হোনার বাড়ি, থানা- কুমিল্লা কোতোয়ালী, জেলা- কুমিল্লা, বর্তমানে সাং- মিয়া বাড়ি, মিস্ত্রিপাড়া, থানা- ডবলমুরিং, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করেন। এ সময় তাদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত ০৪ (চার)টি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিগণ জানান, তারা বিভিন্ন ছিনতাইকারী চক্রের সঙ্গে যোগসাজশ করে ট্রেনের প্ল্যাটফর্মে পৌঁছানোর পূর্বেই নেমে যাওয়া যাত্রীদের এবং রিয়াজউদ্দিন বাজার, ফলমণ্ডি ও নিউ মার্কেট এলাকায় আগত ব্যবসায়ী ও পথচারীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতি করার উদ্দেশ্যে ঘটনাস্থলে একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিছিল। এ সংক্রান্তে আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-০১, তারিখ-০১/০৭/২০২৬ খ্রি., ধারা-৩৯৯/৪০২ পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি মেহেদী হাসানের বিরুদ্ধে ছিনতাই ও মারামারিসহ ০২টি, অন্তরের বিরুদ্ধে ০২টি ছিনতাই মামলা, সাহাব উদ্দিনের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদক ও বিস্ফোরকসহ মোট ০৫টি এবং রাসেলের বিরুদ্ধে অস্ত্র, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ মোট ০৯টি মামলা পূর্ব হতে রুজু রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com