1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন সিএমপির কোতোয়ালী থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ০৮ (আট) জন ডাকাত সদস্য গ্রেফতার; বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২ পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’ ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি

রাশিয়ার রাজধানী মস্কোয় কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় ৬০ জন নিহত

  • আপডেটের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২৩১ বার ভিউ

বিশেষ সংবাদ:
রাশিয়ার রাজধানী মস্কোয় কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় ৬০ জনেরও বেশি নিহত হয়েছে। আহত হয়েছে একশ’রও বেশি লোক।
কর্তৃপক্ষ শনিবার এ কথা জানিয়েছে।
ইসলামিক স্টেট গ্রুপ (্আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার ঘটনা ঘটে। এ সময় মুখোশধারী বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায় এবং গ্রেনেড কিংবা আগুনবোমা নিক্ষেপ করে। এতে ক্রোকাস সিটি হলে আগুন ধরে যায়। ধসে পড়ে হলের ছাদ।
রাশিয়ার তদন্ত কমিটি শনিবার বলেছে, এ হামলায় ৬০ জনেরও বেশি নিহত হয়েছে। যদিও এর আগে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছিল, এ হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ।
রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেছেন, হামলার পর সেখান থেকে প্রায় ১শ’ জনকে উদ্ধার করেছে অগ্নিনির্বাপক কর্মীরা। এছাড়া আহত ১১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনাকে ‘রক্তাক্ত সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
আইএস বলেছে, তাদের যোদ্ধারা মস্কোর উপকন্ঠে এক বড়ো সমাবেশে হামলা চালিয়ে নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে।
এদিকে হোয়াইট হাউজ নিশ্চিত করেছে, মার্চের শুরুতেই মস্কোতে ‘বড় সমাবেশ’ লক্ষ্য করে হামলা চালানো হতে পারে বলে রুশ কর্তৃপক্ষকে তারা সতর্ক করেছিল।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেছেন, চলতি মাসের শুরুর দিকে মস্কোতে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য ছিল। কনসার্টসহ বড় ধরনের সমাবেশ লক্ষ্য করে হামলার আশঙ্কা ছিল এবং এ বিষয়ে রুশ কর্তৃপক্ষকে ওয়াশিংটনের পক্ষ থেকে তথ্য দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০০২ সালে চেচেন বিচ্ছিন্নতাবাদীরা চেচেন থেকে রুশ সেনাদের সরিয়ে নেয়ার দাবিতে মস্কো থিয়েটার দুব্রোভকায় ৯১২ জনকে জিম্মি হিসেবে আটক করেছিল। জিম্মি নাটকের অবসান ঘটাতে রাশিয়ার বিশেষ বাহিনী থিয়েটারে হামলা চালিয়েছিল। ওই হামলায় ১৩০ জন নিহত হয়েছে।

সূত্র- বাসস

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com