1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন সিএমপির কোতোয়ালী থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ০৮ (আট) জন ডাকাত সদস্য গ্রেফতার; বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২ পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’ ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি

ফেনী জেলা বিএনপি র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আনুষ্ঠিত, নেতা কর্মীদের ঢল

  • আপডেটের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৩১৯ বার ভিউ

সরেজমিন প্রতিবেদন:
আজ ২৩ মার্চ ২০২৪ রোজ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফেনী জেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আনুষ্ঠিত হয় । বিকাল থেকে ফেনী জেলা বিএনপি র বিভিন্ন স্তরের নেতা ও কর্মীরা শহরের ফেনী কমিউনিটি সেন্টারে জড় হতে থাকেন । ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সাবেক এম পি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন ।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি র কেন্দ্রীয় গ্রাম বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম, ঢাকা মহানগর দক্ষিন বিএনপি র সদস্য সচিব রফিকুল আলম মজনু, ফেনী জেলা বিএনপি র আহ্বায়ক শেখ ফরিদ বাহার, ফেনী জেলা বিএনপি র সদস্য সচিব জনাব আলাউদ্দিন আলাল, ফেনী জেলা বিএনপি র যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, ফেনী জেলা যুব দলের সভাপতি জাকির হোসেন জসিম, ফেনী জেলা যুব দলের সাধারণ সম্পাদক নাসির আহমদ।

ফেনী জেলার ৬টি উপজেলার ৪৩টি ইউনিয়নের বিএনপি ও অংঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উক্ত ইফতার ও দোয়া মাহফিলে শরিক হন। দুপুর থেকেই জেলার প্রত্যন্ত এলাকা থেকে নেতা কর্মীরা মিছিল সহকারে ফেনী শহরে আসতে শুরু করে । এ সময় নেতা কর্মীদের উপছে পড়া ভিড়ে শহরের এস এস কে রোডে যানবাহন চলাচল কিছু সময়ের জন্য বন্দ থাকে ।

মূল অনুষ্ঠান শুরু হয় বিকাল ৪টায় ফেনী কমিউনিটি সেন্টারের ভেতরে । অনুষ্ঠানের শুরুতে সদ্য কারাগার থেকে মুক্তি পাওয়া নেতা কর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করা হয় । পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মধ্য দিয়ে দোয়া মাহফিল শুরু হয় । এরপর আগত বিভিন্ন পর্য়ায়ের নেতারা বক্তব্য শুরু করেন । অনুষ্ঠানে ভিডিও কলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন ও উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তারেক রহমান যুক্ত হওয়ার কথা ছিল । কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তা সম্ভব হয়নি ।

অনুষ্ঠানে আগত নেতারা বিগত আন্দোলন ও সংগ্রামে ফেনী জেলার নেতা ও কর্মীদের ত্যাগের কথা স্মরণ করেন । তারা ভবিষ্যতের যে কোন কঠিন সময় মোকাবেলা করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন । দোয়া অনুষ্ঠানের শেষে আগত সকল নেতা ও কর্মীদের মাঝে ইফতারি বিতরণ করা হয় ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com