1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত শিগগিরই ‘ল্যান্ড কমপ্লেইন ম্যানেজমেন্ট সার্ভিস’ চালু করা হবে- মীর হেলাল গ্রামের উন্নয়ন না করে শুধু শহরের উন্নয়ন করলে বাংলাদেশে উন্নয়ন সম্ভব নয় – ড. আব্দুল মঈন খান। বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ (গ্রীষ্মকালীন)-২০২৬ অনুষ্ঠিত তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত দেশ রক্ষার শপথে নতুন সূচনা – এ/২০২৬ ব্যাচের নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ সম্পন্ন তিতুমীর ভুয়া আর্থিক প্রতিবেদনের বিষয়ে ন্যূনতম ছাড় না দেয়ার ঘোষণা দিয়েছেন ফিটনেস বার মহানগর স্কুল হ্যান্ডবল লীগ ২০২৬ (বালক-বালিকা) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন ২-০ ব্যবধানে সিরিজ জেতার পাশাপাশি পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ ক্রিকেট দল

দেশ রক্ষার শপথে নতুন সূচনা – এ/২০২৬ ব্যাচের নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ সম্পন্ন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
বাংলাদেশ নৌবাহিনীর এ/২০২৬ ব্যাচের ৪৪১ জন নবীন নাবিকের বুটক্যাম্প প্রশিক্ষণ সমাপ্তিকে ঘিরে পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে আজ বৃহস্পতিবার (২১-০৫-২০২৬) অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য শিক্ষা সমাপনী কুচকাওয়াজ। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার প্রদান করেন।

এ ব্যাচের মধ্যে মোঃ শাহরিয়ার টুটুল পেশাগত ও সকল বিষয়ে সর্বোচ্চ কৃতিত্ব অর্জন করে সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন। এছাড়াও, মোছাঃ মারিয়া আক্তার সেরা চৌকস মহিলা নাবিক হিসেবে ‘প্রীতিলতা ওয়াদ্দেদার পদক’ অর্জন করেন।

প্রধান অতিথি নৌবাহিনী প্রধান তাঁর ভাষণে স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহিদ লেঃ কমান্ডার মোয়াজ্জম হোসেনসহ সকল বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের সর্বোচ্চ আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি নবীন নাবিকদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সামরিক প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে যোগ্য ও গর্বিত নাবিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি আশা ব্যক্ত করেন যে এই নবীন নাবিকরা বাংলাদেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষা এবং শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দেশ সেবায় নবীন নাবিকদের এই যাত্রা হোক সম্মান, গৌরব ও দায়িত্ববোধে পরিপূর্ণ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com