1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
তিতুমীর ভুয়া আর্থিক প্রতিবেদনের বিষয়ে ন্যূনতম ছাড় না দেয়ার ঘোষণা দিয়েছেন ফিটনেস বার মহানগর স্কুল হ্যান্ডবল লীগ ২০২৬ (বালক-বালিকা) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন ২-০ ব্যবধানে সিরিজ জেতার পাশাপাশি পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ ক্রিকেট দল বিইউপিতে ‘১ম সিএফএস আন্তর্জাতিক সম্মেলন’ অনুষ্ঠিত আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর বৈঠক তারেক রহমানের সভাপতিত্বে গুলশান-বনানী-বারিধারা লেকের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খাল খনন ও পুনঃখনন, পানির প্রবাহ বৃদ্ধি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি করে পরিবেশের ভারসাম্য রক্ষা করবে আগামী জুলাই-আগস্ট মাসের মধ্যে একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে- তথ্য মন্ত্রী ফায়ার সার্ভিসের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে- স্বরাষ্ট্রমন্ত্রী চবিতে ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে চাকসুর আলোচনা সভা অনুষ্ঠিত

ফিটনেস বার মহানগর স্কুল হ্যান্ডবল লীগ ২০২৬ (বালক-বালিকা) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

  • আপডেটের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
আজ ২০ মে ২০২৬খ্রি. তারিখ চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার আয়োজনে “ফিটনেস বার মহানগর স্কুল হ্যান্ডবল লীগ ২০২৬ (বালক-বালিকা)” এর জমকালো ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার সভাপতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব হাসান মো. শওকত আলী মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেয়ার এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব গওহর সিরাজ জামিল।

প্রতিযোগিতার বালক বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ এবং রানার্সআপ হয় মির্জা আহমেদ ইস্পাহানি স্মৃতি বিদ্যালয়।
অন্যদিকে বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ এবং রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজ।

তরুণ শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্য এবং দর্শকদের উৎসাহ মুখর উপস্থিতিতে পুরো আয়োজন ছিল অত্যন্ত আনন্দঘন। প্রধান অতিথি বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সুস্থ সমাজ গঠনে সহায়ক।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে ট্রফি, মেডেল ও পুরস্কার বিতরণ করা হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক -পশ্চিম) জনাব নিষ্কৃতি চাকমাসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আয়োজক কমিটি, সংশ্লিষ্ট সকল দল, কোচ, শিক্ষক-অভিভাবক, অতিথি ও দর্শনার্থীবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com