1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
তিতুমীর ভুয়া আর্থিক প্রতিবেদনের বিষয়ে ন্যূনতম ছাড় না দেয়ার ঘোষণা দিয়েছেন ফিটনেস বার মহানগর স্কুল হ্যান্ডবল লীগ ২০২৬ (বালক-বালিকা) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন ২-০ ব্যবধানে সিরিজ জেতার পাশাপাশি পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ ক্রিকেট দল বিইউপিতে ‘১ম সিএফএস আন্তর্জাতিক সম্মেলন’ অনুষ্ঠিত আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর বৈঠক তারেক রহমানের সভাপতিত্বে গুলশান-বনানী-বারিধারা লেকের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খাল খনন ও পুনঃখনন, পানির প্রবাহ বৃদ্ধি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি করে পরিবেশের ভারসাম্য রক্ষা করবে আগামী জুলাই-আগস্ট মাসের মধ্যে একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে- তথ্য মন্ত্রী ফায়ার সার্ভিসের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে- স্বরাষ্ট্রমন্ত্রী চবিতে ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে চাকসুর আলোচনা সভা অনুষ্ঠিত

বিইউপিতে ‘১ম সিএফএস আন্তর্জাতিক সম্মেলন’ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
ঢাকা, ২০ মে ২০২৬: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (এফএসএসএস)-এ বুধবার (২০ মে ২০২৬) তারিখে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা অডিটোরিয়ামে সফলভাবে দুই দিনব্যাপী ‘১ম সিএফএস আন্তর্জাতিক সম্মেলন’ সমাপ্ত হয়েছে। “নতুন বিশ্বব্যবস্থার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার জাতীয় নিরাপত্তা” শীর্ষক এই সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতিমান শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় ও গবেষণাভিত্তিক গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেপালের ড. প্রমোদ জয়সওয়াল, শ্রীলঙ্কার সুভাশিনি আবেয়াসিংহে, পাকিস্তানের ড. সালমা মালিক এবং সুইডেনের ড. গ্রেগ সিমন্স। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের বিশিষ্ট অধ্যাপক ও সংশ্লিষ্ট গবেষকগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা, কৌশলগত সংলাপ এবং গবেষণাভিত্তিক জ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরেন।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহ্ব‍ুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি, বিভিন্ন অনুষদের ডিন, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। দুই দিনব্যাপী এই সম্মেলনে শিক্ষাবিষয়ক একাধিক অধিবেশন, প্যানেল আলোচনা এবং গবেষণাপত্র উপস্থাপন করার মাধ্যমে জ্ঞানচর্চা ও নীতিনির্ভর আলোচনায় প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com