1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন সিএমপির কোতোয়ালী থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ০৮ (আট) জন ডাকাত সদস্য গ্রেফতার; বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২ পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’ ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি

অবমুক্ত করা হলো বাংলাদেশ বিমান বাহিনীর প্রস্তুতকৃত প্রথম প্রশিক্ষণ বিমান

  • আপডেটের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২৫৭ বার ভিউ

বিশেষ সংবাদ:
বাংলাদেশ বিমান বাহিনীর প্রস্তুতকৃত প্রথম প্রশিক্ষণ বিমান বঙ্গবন্ধু বেসিক ট্রেইনারের (বিবিটি) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২৪ মার্চ) বিমান বাহিনী ঘাঁটি বাশারে অবস্থিত তেজগাঁও বিমান বন্দরে সমরাস্ত্র প্রদর্শনী অনুষ্ঠানে বিমানটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ।

এ সময় প্রধানমন্ত্রীকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান অনুষ্ঠানে স্বাগত জানান।

বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার (বিবিটি) তৈরির যাত্রা শুরু হয় ২০২০ সালের জানুয়ারি মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় থেকে।

বাংলাদেশেও বিমান তৈরি সম্ভব- এ স্বপ্ন ও ধারণা থেকে শুরু হয় পথযাত্রা। বিভিন্ন ধাপে নানা প্রক্রিয়া সম্পর্কে পর্যালোচনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শুরু হয় বিমান নির্মাণের যাত্রা।

বাংলার আকাশ রাখিব মুক্ত মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ বিমান বাহিনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় নিজেদের চেষ্টায় নিজেদের কারিগরি প্রযুক্তিতে, নিজেদের প্রকৌশলী ও লোকবলের দ্বারা নির্মাণ করে বাংলাদেশের প্রথম উড়োজাহাজ বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার-১ (বিবিটি-১)।

এ বিমান ১৮০ কিমি গতিতে ১০ হাজার ফুট উচ্চতায় উড্ডয়নে সক্ষম। ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি বিমানটি প্রথম টেস্ট ফ্লাইট সম্পন্ন করে রচনা করে নতুন ইতিহাস।

অনুরূপভাবে বাংলাদেশ বিমান বাহিনীর প্রকৌশলীগণের বুদ্ধিবৃত্তিক জ্ঞানের প্রায়োগিক প্রক্রিয়ায় বিবিটি-২ (বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার-২ বিমানের নির্মাণ ও প্রয়োজনীয়তার সম্ভাব্যতা যাচাই করার প্রক্রিয়াটি ডিসেম্বর ২০২১ এ শুরু হয়। বিবিটি-২ সুনির্দিষ্ট বিশেষ প্রশিক্ষণের প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্যে ২০২৩ সালের ২৬ অক্টোবর সফলভাবে প্রথম উড্ডয়ন সম্পন্ন করে।

উল্লেখ্য, লো উইং ডিজাইন বিমানটি পরিচালনার ক্ষেত্রে স্থিতিশীলতা এবং ভারসাম্য নিশ্চিত করে। প্রকৌশলীদের বুদ্ধিদীপ্ত প্রচেষ্টার ফলে বিবিটি-২ ফিউজলাজটি নির্মাণে কাঠের ব্যবহার করা হয়েছে আর সংযোগকারী অংশগুলো তৈরি করা হয়েছে এভিয়েশন গ্রেড স্টিল ও অ্যালুমিনিয়াম দিয়ে।

এই সুচিন্তিত প্রকৌশল বিদ্যা বিমানের কাঠামোগত নির্ভরযোগ্যতা এবং ওজন দক্ষতা উভয়কেই নিশ্চিত করে। বিমানটি সর্বোচ্চ ৫০০ কেজি নিয়ে ২০ হাজার ফুট উচ্চতায় সর্বোচ্চ ২৫০ কিলোমিটার গতিতে উড্ডয়নে সক্ষম। সর্বোপরি বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার-২ বাংলাদেশ বিমান বাহিনীর উড্ডয়ন সক্ষমতাকে এক নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে।

প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকল্পের বাস্তবায়নে এ বিমানের নির্মাণ একটি বলিষ্ঠ পদক্ষেপ। বাংলাদেশ বিমান বাহিনীর এই অর্জন বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসের পাতায় সূচনা করেছে স্বর্ণাক্ষরে লিখিত এক নতুন অধ্যায়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com