1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
কোরবানির শিক্ষা গ্রহণ করে ত্যাগ ও নিঃস্বার্থ মানসিকতা পোষণ করতে হবে: ঈদের নামাজে চবি উপাচার্য জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদস্যদের সঙ্গে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি এবং শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়াবাড়ী হাট পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম রাজধানীর আদ-দ্বীন হাসপাতাল পরিদর্শন করেছেন অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম সাতক্ষীরা ভারত-বাংলাদেশ সীমান্তে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়াতুল ফালাহ মসজিদ ঈদগাহ মাঠ পরিদর্শনে সিএমপি কমিশনার মীর শাহে আলম বলেছেন, পশুর হাটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি রয়েছে চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা: ইউনান মিনজু ইউনিভার্সিটি ও চবির যৌথ পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

কোরবানির শিক্ষা গ্রহণ করে ত্যাগ ও নিঃস্বার্থ মানসিকতা পোষণ করতে হবে: ঈদের নামাজে চবি উপাচার্য

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৭ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
কোরবানির শিক্ষা গ্রহণ করে ত্যাগ ও নিঃস্বার্থ মানসিকতা পোষণ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। তিনি বলেন, হযরত ইব্রাহীম (আঃ) ও হযরত ইসমাইল (আঃ) এর যে পরীক্ষা আল্লাহ নিয়েছেন এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন—সেই পরীক্ষাটা আমাদের সামর্থ্যবানদের জন্য কোরবানির মাধ্যমে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এ ত্যাগের মহিমায় আমরা যাতে মহিমান্বিত হতে পারি, নিঃস্বার্থ হয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারি— এ শিক্ষাটা আল্লাহ আমাদের জন্য দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) সকাল ৮.০০টায় চবি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল আজহার নামাজের আগে মাননীয় উপাচার্য এসব কথা বলেন। মাননীয় উপাচার্য পবিত্র ঈদুল আজহা ১৪৪৭ হিজরি উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং দেশ-বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীবৃন্দসহ সমগ্র জাতির প্রতি ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

মাননীয় উপাচার্য বলেন, আল্লাহ কোরআানে বলেছেন “কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন”, মহান আল্লাহ রাব্বুল আলামিন এ আয়াতের মধ্যে একটা মানুষের জীবনে যত কিছু তার জীবনের সব কথা বলা আছে। নামাজ, ভালো কাজ এবং জীবন-মৃত্যুর কথা বলা আছে। সবকিছুর মধ্যে আমরা আল্লাহর কাছে বলছি যে, আমার যা কিছু আছে সব আল্লাহ তোমার জন্য। মাননীয় উপাচার্য বলেন, পবিত্র ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা যেন সেই মূল্যবোধগুলোকে আরও দৃঢ়ভাবে ধারণ করতে পারি এটাই আমাদের প্রত্যাশা। মাননীয় উপাচার্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহার ঈদ মোবারক জানান।

বক্তব্যে চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। তিনি বলেন, কোরবানি করতে হবে একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। নিশ্চয় আমাদের নামাজ, কোরবানি, জীবন এবং মরণ—এই চারটি মৌলিক বিষয় হচ্ছে আল্লাহর জন্য। আমরা আমাদের সমগ্র জীবনকে আল্লাহর জন্য পরিচালিত করার জন্য শপথ করি। তিনি সবাইকে ধন্যবাদ জানান।

এসময় আরও বক্তব্য রাখেন চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি। সভাপতিত্ব করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন পবিত্র ঈদুল আজহার নামাজের ইমামতি করেন এবং নামাজের আগে কোরবানির ইতিহাস ও তাৎপর্য নিয়ে আলোচনা পেশ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দীন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন, চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ ও আবাসিক শিক্ষকবৃন্দ, চাকসুর জিএস সাঈদ বিন হাবিবসহ চাকসু ও হল সংসদসমূহের প্রতিনিধিবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীসহ মুসল্লীগণ। ঈদের নামাজ শেষে মাননীয় উপাচার্য সকলের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় এবং কোলাকুলি করেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যােগে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য প্রত্যেক হলে উন্নতভোজের আয়োজন করা হয়। খাবার পরিবেশন কার্যক্রম পরিদর্শন করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com