1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী পালিত জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে মহাস্থানগড় মাজার জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় জিয়াউর রহমানের রুপকল্পই চলচ্চিত্রে বাস্তবায়ন করতে হবে : ড. মঈন খান চাকসু আয়োজিত হাঁড়ি ভাঙা খেলা উদ্বোধন ও প্রীতি ভোজ পরিদর্শন করলেন চবি উপাচার্য রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে কুরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম নিজে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সকলের সহযোগিতা পেলে সরকার ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তুলতে সক্ষম হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কোরবানির শিক্ষা গ্রহণ করে ত্যাগ ও নিঃস্বার্থ মানসিকতা পোষণ করতে হবে: ঈদের নামাজে চবি উপাচার্য জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদস্যদের সঙ্গে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি এবং শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়াবাড়ী হাট পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে মহাস্থানগড় মাজার জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়

  • আপডেটের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় মাজার জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মাজার প্রাঙ্গনে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।শনিবার (৩০ মে) বাদ জোহর অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও তার সহধর্মীনি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকো-এর রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং জনগণের কল্যাণ কামনা করা হয়।

দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষার সংগ্রামের এক অনন্য প্রতীক। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও দেশপ্রেম আজও জাতিকে অনুপ্রাণিত করে। তাঁর আদর্শকে ধারণ করেই একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গঠনে আমাদের এগিয়ে যেতে হবে।

আয়োজক সূত্রে জানা যায়, কর্মসূচি উপলক্ষে ২টি গরু জবাই করে প্রায় দেড় হাজার মানুষের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, আলেম-ওলামা, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com