1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী পালিত জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে মহাস্থানগড় মাজার জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় জিয়াউর রহমানের রুপকল্পই চলচ্চিত্রে বাস্তবায়ন করতে হবে : ড. মঈন খান চাকসু আয়োজিত হাঁড়ি ভাঙা খেলা উদ্বোধন ও প্রীতি ভোজ পরিদর্শন করলেন চবি উপাচার্য রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে কুরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম নিজে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সকলের সহযোগিতা পেলে সরকার ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তুলতে সক্ষম হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কোরবানির শিক্ষা গ্রহণ করে ত্যাগ ও নিঃস্বার্থ মানসিকতা পোষণ করতে হবে: ঈদের নামাজে চবি উপাচার্য জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদস্যদের সঙ্গে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি এবং শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়াবাড়ী হাট পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

চবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী পালিত

  • আপডেটের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এর নির্দেশনায় চবিতে দোয়া মাহফিল ও খতমে কোরআন অনুষ্ঠিত হয়েছে।

মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যােগে আজ শনিবার (৩০ মে ২০২৬) খতমে কোরআন, দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে আজ বাদ ফজর বিশ্ববিদ্যালয়ের সকল মসজিদে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া বাদ আছর চবির কেন্দ্রীয় জামে মসজিদে খতমে কোরআন, বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতির আত্মার শান্তি কামনায় বিশ্ববিদ্যালয়ের মন্দির ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

আজ বাদ আছর দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠানে চবি মাননীয় উপাচার্যের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর, এছাড়া বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, চবি শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম ও চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী। দোয়া মাহফিলে সঞ্চালনা করেন চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন।

মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা কামনা করা হয় এবং দেশের উন্নয়ন সমৃদ্ধ কামনা করে দোয়া করা হয়।

উক্ত কর্মসূচিতে চবি অনুষদসমূহের ডিনবৃন্দ, প্রভোস্টবৃন্দ, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, বিভিন্ন বিভাগ/ইনস্টিটিউটের সভাপতি/পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com