1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন সিএমপির কোতোয়ালী থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ০৮ (আট) জন ডাকাত সদস্য গ্রেফতার; বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২ পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’ ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৫৯ বার ভিউ

বিশেষ সংবাদ:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি এলাকায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে দিন মজুর ফয়জুর রহমান সহ পরিবারে ৫ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঝড় শুরু হলে বিদ্যুৎ চলে যায়। কিছুক্ষণ পর আবার বিদ্যুৎ এলে বিকট শব্দে গড়ে আগুন লেগে যায়। মুহুর্থের মধ্যে ঘরের ভেতর ৫টি তাজা প্রাণ স্বামী, স্ত্রী এবং ৩ সন্তান সহ একই পরিবারের ৫ জনের পুড়ে মারা যায়। এ ঘটনায় এক শিশু আহত হয়েছে। ঘটনাটি ঘটে ২৬ মার্চ মঙ্গলবার সেহরির পরে ৪টা ৫০ মিনিটে। এঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব গোয়াবাড়ি এলাকায় ফয়জুর রহমান পরিরিবারের ৬ সদস্যসহ একটি টিনের ঘরে বসবাস করতেন। ওই ঘরের উপর দিয়ে উচ্চ ভোল্টেজ ক্ষমতা সম্পন্ন ১১ হাজার কেভি পল্লী বিদ্যুতের লাইন পাড়ি দেয়। সেহরির পরে ঝড়-বৃষ্টি হলে বিদ্যুতের লাইন ছিড়ে ঘরের চালে পরলে আগুন লেগে যায়।
ঘরের ভেতরে থাকা ফয়জুর রহমান, স্ত্রী শিরিন বেগম, ষোল বছরের বড় মেয়ে সামিয়া, তের বছরের মেঝ মেয়ে সাবিনা ও আট বছরের ছেলে সায়েম আগুনে পুড়ে ঘরের ভেতর মৃত্যু হয়। এ ঘটনায় ছয় বছরের মেয়ে সোনিয়াকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ফয়জুর রহমান ঠেলাগাড়ি চালিয়ে কোন রকম সংসার চালাতেন ও পার্শ¦বর্তী ইন্তাজ আলী উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরীর কাজ করতেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রেনে আনে ও ৫ জরের লাশ উদ্ধার এবং ছয় বছরের এক শিশুকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে। ঘটনার পর পুলিশ সুপার মো: মনজুর রহমান, জুড়ী উপজেলা নির্বাহী অফিসার নিশিকান্ত হাজং সহ স্থানীয় জনপ্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেন। জুড়ী থানার ওসি তদন্ত হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান নিহতদের লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেল ৪ টায় নিজ এলাকায় নামাজে জানাজা হওয়ার কথা রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com