1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন সিএমপির কোতোয়ালী থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ০৮ (আট) জন ডাকাত সদস্য গ্রেফতার; বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২ পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’ ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি

ভারতের বিহার রাজ্যে নির্মাণাধীন ‘হাইপ্রোফাইল সেতু’ ভেঙে অন্তত একজন নিহত

  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৩২৮ বার ভিউ

বিশেষ সংবাদ:
ভারতের বিহার রাজ্যে একটি নির্মাণাধীন সেতু ভেঙে অন্তত একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। রাজ্যটির সুপৌল জেলায় অবস্থিত ওই সেতুটি কোশি নদীর উপরে নির্মাণ করা হচ্ছিল।

এটিকে ‘হাইপ্রোফাইল সেতু’ বলে অভিহিত করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সুপৌল জেলার বকৌর থেকে মধুবনী জেলার ভেজার মধ্যেকার এই সেতুটি হতে যাচ্ছিল ভারতের দীর্ঘতম সড়ক সেতু। তবে শুক্রবার ওই নির্মাণাধীন সেতুর একাংশ ভেঙে পড়েছে। জানা গেছে, সেতুর ৫০, ৫১ ও ৫২ নম্বর পিলারের গার্ডার ভেঙে পড়েছে। এতেই হতাহতের ঘটনা ঘটে। এছাড়া প্রায় ৪০ শ্রমিক সাময়িক সময়ের জন্য আটকা পড়েছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সুপৌল জেলার কর্মকর্তা কৌশল কুমার একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। এছাড়া আরও ৯ জন আহত হয়েছেন বলে জানান তিনি। এই দুর্ঘটনার পর সেতু নির্মাণের ক্ষেত্রে যে সামগ্রী ব্যবহার করা হয়েছিল তার গুণগত মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষত ওই সেতু বেশ হাইপ্রোফাইল ছিল। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের তত্ত্বাবধানে যৌথভাবে প্রায় এক হাজার কোটি রুপি মূল্যে ১০.২ কিলোমিটারের সেতুটি নির্মাণ করছে। গ্যামন ইন্ডিয়া এবং ট্রান্স রেল লাইটিং লিমিটেড।

প্রাথমিকভাবে ২০২৩ সালেই এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড মহামারির জন্য ডেডলাইন পিছিয়ে দেয়া হয়। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সেতুর কাজ শেষ হয়ে যাবে। যদিও ভেঙে পড়ায় সেই সময় আরও বাড়তে পারে। এর আগে গত বছর জুন মাসে বিহারের ভাগলপুরে আরেকটি সেতু ভেঙে পড়েছিল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com