1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৪ বার ভিউ

বিশেষ সংবাদ :

(মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি)

সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায়ও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে। শিশুদের অপুষ্টিজনিত রোগ প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অন্ধত্বের ঝুঁকি কমানোর লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, (২৮ শে জুন রবিবার)বেলকুচি উপজেলায় ১টি স্থায়ী ও ১৭৬টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ৪ হাজার ৮৩৯টি (১ লক্ষ আইইউ) নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ৪৩ হাজার ৯৩২টি (২ লক্ষ আইইউ) লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ক্যাম্পেইন বাস্তবায়নে ২২ জন প্রথম শ্রেণির তদারককারী ও ৩৫৪ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন। তারা উপজেলার বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি অভিভাবকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছেন।
স্বাস্থ্য সহকারী মোঃ হাফিজুর
রহমানকে জিজ্ঞেস করলে ক্যাম্পেইন সম্পর্কে বার্তা দিতে গিয়ে বলেন ভিটামিন ‘এ’ শিশুর দৃষ্টিশক্তি সুরক্ষা, শারীরিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত ভিটামিন ‘এ’ গ্রহণে শিশুদের রাতকানা রোগ ও অন্যান্য অপুষ্টিজনিত জটিলতার ঝুঁকি কমে আসে।
দায়িত্বরত প্রথম শ্রেনির তদারককারি মোঃ কবির হোসেন বলেন খুবই স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর ভাবে ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে এবং অভিভাবকেরা স্বানন্দে তাদের সন্তানদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াতে নিয়ে আসছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুন্নাহার মৌসুমী সকল অভিভাবককে নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন,সকলের সহযোগিতায় বেলকুচি উপজেলায় শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com