1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অলিম্পিক ডে-২০২৬ অনুষ্ঠিত বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার চবি তে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬” অনুষ্ঠিত

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

  • আপডেটের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম, ২৭ জুন ২০২৬ঃ বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মায়ানমারে পাচারকালে ১,৪৫০ বস্তা সিমেন্টসহ ০২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ শুক্রবার ভোরে সেন্টমার্টিন দ্বীপ হতে আনুমানিক ১৩ মাইল দূরে পৃথক দুটি অভিযান পরিচালনা করে। অভিযানে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে সিমেন্ট বহনকারী ‘এফবি ফাতেমা হোসনা’ এবং ‘এফবি নিঝু রাব্বি’ নামক ০২টি ইঞ্জিনচালিত দেশীয় কাঠের ফিশিং বোট আটক করা হয়।

অভিযানকালে আটককৃত বোট দুটিতে তল্লাশি করা হয়। এ সময় ‘এফবি ফাতেমা হোসনা’ থেকে ১০ জন পাচারকারীসহ ৬৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট এবং ‘এফবি নিঝু রাব্বি’ থেকে ১১ জন পাচারকারীসহ ৮০০ বস্তা ডায়মন্ড সিমেন্ট উদ্ধার করা হয়। অভিযানে সর্বমোট ২১ জন পাচারকারীকে আটক এবং ১,৪৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তি, জব্দকৃত বোট এবং সিমেন্টের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমায় চোরাচালান, মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com