1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু

  • আপডেটের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, মহান মুক্তিযুদ্ধ ছিল একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার যুদ্ধ, আর ২০২৪ সালের জুলাই আন্দোলন ছিল স্বৈরাচারবিরোধী একটি স্বতঃস্ফূর্ত গণতান্ত্রিক আন্দোলন। দুটি ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপট ও লক্ষ্য ভিন্ন হলেও উভয় ক্ষেত্রের আত্মত্যাগকে সম্মান জানাতে হবে। তবে একটিকে আরেকটির সঙ্গে মিলিয়ে দেখা সমীচীন নয়।

একই সঙ্গে গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

নিজেকে একজন শহীদের সন্তান উল্লেখ করে মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে তার বাবা শহীদ হয়েছেন। দেশের স্বাধীনতার জন্য ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছেন এবং দুই লাখ মা-বোন নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু তাদের অনেকের নাম এখনো সরকারি গেজেটে অন্তর্ভুক্ত হয়নি। অন্যদিকে জুলাই আন্দোলনের যোদ্ধাদের তালিকা তৈরির উদ্যোগকে তিনি ইতিবাচক বলে উল্লেখ করেন।

আসাদুল হাবিব দুলু বলেন, আমাদের দলও জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল এবং সেই আন্দোলনের প্রতি তারা পূর্ণ সম্মান জানান। তবে দীর্ঘ ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা নিহত, আহত বা পঙ্গুত্ববরণ করেছেন, তাদের অবদানও সমানভাবে মূল্যায়ন করা প্রয়োজন।

এক শোকাহত মায়ের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, আন্দোলনের সময় পুলিশের গুলিতে ওই নারীর সন্তান নিহত হয়েছেন। কিন্তু জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের তালিকা করা হলেও দীর্ঘ সময়ের আন্দোলনে নিহত ও আহতদের কোনো তালিকা নেই। এটি বৈষম্য সৃষ্টি করছে।

তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, গত ১৭ বছরে আন্দোলন-সংগ্রামে নিহত ও আহতদেরও দ্রুত গেজেটভুক্ত করা উচিত। এতে বৈষম্য দূর হবে এবং একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সহায়ক হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com