1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

  • আপডেটের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ/ইনস্টিটিউটে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পাঁচদিনব্যাপী (২৮ জুন- ২ জুলাই) “Foundation Training Program For Professional Development” শীর্ষক এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান আজ রবিবার (২৮ জুন ২০২৬) সকাল ৯টায় চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা ও প্রোগ্রাম সমন্বয় করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহাদাত হোছাইন ও প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন। প্রশিক্ষণটি প্রতিদিন সকাল ৯.৩০টা থেকে বিকাল ৪.৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন অংশগ্রহণকারী সকল শিক্ষককে শুভেচ্ছা জানিয়ে বলেন, আজকে এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। এ প্রোগ্রামটি খুবই গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। আমাদের বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে ওবিই (আউটকাম বেজড এডুকেশন) কারিকুলাম চালু হয়েছে। এখন শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা বেড়েছে। তিনি বলেন, নবীন শিক্ষকদের জন্য এমন একটি প্রোগ্রাম দরকার ছিল। এসময় তিনি শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এছাড়া প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসিকে ধন্যবাদ জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রোগ্রামটি অত্যন্ত সময়োপযোগী। শিক্ষকদের বিভিন্ন বিষয়ে জানার জন্য ভিত্তিমূলক এমন একটি প্রোগ্রামের দরকার ছিল। তিনি বলেন, শিক্ষকদের শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধি করতে হবে। ক্লাসরুমে শিক্ষার্থীদের পাঠদানে সচেতন হতে হবে। তিনি সবাইকে ধন্যবাদ জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com