1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা

  • আপডেটের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২ বার ভিউ

বিশেষ সংবাদ :

‎(রূপগঞ্জ প্রতিনিধি)

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে স্বামীর চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে ২৯ জুন সোমবার রূপগঞ্জ সদর ইউনিয়নের পিতলগঞ্জ এলাকার মোঃ মমিন উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩৫), কে আসামি করে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

‎মামলার এজাহার সূত্রে জানাজায়, গৃহবধূর স্বামী দীর্ঘদিন ধরে সৌদিআরবে থাকে। বাড়িতে একা থাকার কারনে লম্পট ভাসুর আলমগীর তাকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিল। আর এ কু-প্রস্তাবের বিষয়টি তার আত্মীয় স্বজনদের একাধিকবার জানানো হয়েছে।

গত ২৮ জুন রবিবার ভোরে ভুক্তভোগী গৃহবধূর নিজ ঘরে তার মেয়েকে ঘুমিয়ে ছিলেন। এমতাবস্থায় লম্পট ভাসুর আলমগীর জানলার জাল কেটে ঘরে প্রবেশ করে জোড়পূর্বক আমাকে জড়িয়ে ধরে এবং শরীরের বিভিন্ন স্থানসহ স্পর্শকাতরস্থানে হাত দেয়। এসময় আমি ধস্তাধস্তি করিলে আমার মেয়ের ঘুম ভেঙে যায়।

পরে আমি ও আমার মেয়ে ডাক চিৎকার করলে আমার শশুর-শাশুরী এগিয়ে আসলে আলমগীর দৌড়ে পালিয়ে যায়।

‎এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন আহমেদ বলেন, ধর্ষণ চেষ্টার ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে হয়েছে। অভিযুক্ত আসমিকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com