1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক

  • আপডেটের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩৬ বার ভিউ

বিশেষ সংবাদ :

(আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি)

খুলনার পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল এলাকা থেকে অভিযুক্ত এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেরছি আড়ংপাড়া গ্রামের মালেক মোড়লের ছেলে ফারুক মোড়ল(৩৫)।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ২৪ জুন দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজার থেকে কপিলমুনি ইউনিয়নের নাবা গ্রামের মো. জামিরুল গাজীর ছেলে জিএম মাসুমের মালিকানাধীন একটি হোন্ডা হর্নেট ১৬০ সিসি মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: খুলনা মেট্রো-ল ১২-২২১৫) চুরি হয়।

এ ঘটনায় ভুক্তভোগী জিএম মাসুম গত ২৮ জুন দিবাগত রাতে পাইকগাছা থানায় একটি চুরি মামলা দায়ের করেন। মামলার নম্বর-২৬।

মামলা দায়েরের পরপরই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে। সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. আমির হামজার সার্বিক দিকনির্দেশনা এবং পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে এসআই পিংকু মণ্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার (২৯ জুন) ভোর ৪টার দিকে সাতক্ষীরা সদরের পলাশপোল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার এবং অভিযুক্ত ফারুক মোড়লকে গ্রেপ্তার করা হয়।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও বলেন, অপরাধ দমনে পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com