1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ

  • আপডেটের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪ বার ভিউ

বিশেষ সংবাদ :

(রূপগঞ্জ প্রতিনিধি)

রূপগঞ্জ উপজেলায় একটি মাজারের বার্ষিক উরশ ও বাউল গানের অনুষ্ঠানে কালেমাখচিত সাদা-কালো পতাকা হাতে একদল যুবকের বাধা দেয়ার ঘটনা ঘটেছে। এ সময় মাজারের ভক্ত ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে বাধা দেয়া যুবকদের সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে।

শনিবার (২৭ জুন) রাত পৌনে বারোটার দিকে উপজেলার গোলাকান্দাইল বাজার এলাকায় হযরত কলিমউদ্দিন শাহের মাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, কালেমা খচিত সাদা-কালো পতাকা হাতে একদল যুবক মাজারে প্রবেশ করেন। তারা মাজারের কার্যক্রম বন্ধের চেষ্টা করলে সেখানে থাকা স্বেচ্ছাসেবক ও ভক্তদের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

এক পর্যায়ে ‘তৌহিদী জনতা’ পরিচয় দিয়ে আসা যুবকরা পিছু হটেন বলে জানান রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন আহমেদ।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক দশক ধরে এ মাজারে হযরত কলিমউদ্দিন শাহের স্মরণে উরশের আয়োজন করা হচ্ছে।

শনিবারও মাজারটিতে বার্ষিক উরশ উপলক্ষে বাউল গানের আয়োজন ছিল। রাতে তবারক (রান্না করা খাবার) বিতরণের সময় মোটরসাইকেলে করে একদল যুবক কালেমাখচিত সাদা-কালো পতাকা নিয়ে সেখানে উপস্থিত হন এবং অনুষ্ঠানে বাধা দেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে মাজারের স্বেচ্ছাসেবকদের সঙ্গে তাদের হাতাহাতি হয়। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয়দের দাবি, কাউসার হোসেন সজল নামে এক যুবক ওই দলের নেতৃত্বে ছিলেন। তার ফেসবুক অ্যাকাউন্ট থেকেও ঘটনাসংক্রান্ত একটি ভিডিও শেয়ার করা হয়েছে।

স্থানীয় এক সাংবাদিক বলেন, কাউসার মাদরাসায় পড়াশোনা করেছেন। বর্তমানে ভুলতার গাউছিয়া মার্কেটে তার একটি আতর বিক্রির দোকান রয়েছে।

ওই দোকানে কালেমা খচিত পতাকাও বিক্রি করেন তিনি। তার বাবা রতন মিয়া ভুলতা প‌রিবহন শ্র‌মিক লী‌গের সভাপ‌তি।

এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি সালাউদ্দিন আহমেদ বলেন, “শনিবার মাজারটিতে উরশ উপলক্ষে অনুষ্ঠান চলছিল। আয়োজনের শেষ দিকে তবারক বিতরণের সময় তৌহিদী জনতা পরিচয়ে কয়েকজন যুবক আয়োজনে বাধা দেয়।

পরে সেখানে স্বেচ্ছাসেবকদের সঙ্গে সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।”

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি জানিয়ে তিনি আরও বলেন, “অভিযোগ না পেলেও বিষয়টি আমাদের নজরদারিতে রয়েছে।###

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com