1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’ ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৫ বার ভিউ

বিশেষ সংবাদ :

(আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি)

সাতক্ষীরার কালিগঞ্জে সনজিব সরকার নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামের একটি মাছের ঘেরের পাড়ে থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সনজিব সরকার (৩০) ওই গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে সনজিব বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর পরিবারের লোকজন তাকে সম্ভাব্য সব জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

একপর্যায়ে রাত সাড়ে ৩টার পর ঠেকরা রহিমপুর গ্রামের তার নিজের মাছের ঘেরের বাসার সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের দাবি, সনজিবের মৃত্যু স্বাভাবিক নয়। তারা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করছেন।

তাদের অভিযোগ, কে বা কারা পরিকল্পিতভাবে তাকে অন্য কোথাও হত্যা করে রাতের অন্ধকারে মাছের ঘেরের সামনে মরদেহ ফেলে রেখে গেছে। তার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর আসল রহস্য উন্মোচন হবে। এরইমধ্যে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com