1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’ ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

অরুণাচলের ৩০ জায়গার নাম বদলে দিল চীন, ক্ষুব্ধ ভারত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২১৭ বার ভিউ

বিশেষ সংবাদ:
সীমান্ত নিয়ে চীন-ভারত বিরোধ বহু পুরনো। সম্প্রতি ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত ইসু্যতে উভয়ের মধ্যে বাড়ছে উত্তাপ। এবার এই বিরোধের আগুনে যেন ঘি ঢেলেছে চীন। অরুণাচল প্রদেশের আরও ৩০টি জায়গার নাম পরিবর্তন করেছে বেইজিং। এমনকি ১ মে থেকে এই নতুন নাম কার্যকর হবে বলে জানিয়েছে দেশটি। তথ্যসূত্র : রয়টার্স

এদিকে চীনা নামকরণের বিষয়টি প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, ‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ। চীনের দেওয়া নাম এই বাস্তবতাকে পরিবর্তন করতে পারবে না।’

চীনের বেসামরিক সম্পর্কবিষয়ক মন্ত্রণালয় গত শনিবার অরুণাচলের ৩০টি অঞ্চলের চীনা নাম প্রকাশ করে। এ নিয়ে চতুর্থ দফায় প্রদেশটির বিভিন্ন এলাকার চীনা নাম প্রকাশ করেছে বেইজিং। এর আগে ২০১৭ সালে অরুণাচলের বিভিন্ন এলাকার চীনা নামের প্রথম তালিকা প্রকাশ করে বেইজিং। প্রথম তালিকায় ছয়টি এলাকার নাম ছিল। এরপর ২০২১ সালে ১৫টি স্থানের নামকরণ করে দ্বিতীয় তালিকা প্রকাশ করে তারা। ২০২৩ সালে প্রকাশিত তালিকায় ছিল ১১টি স্থানের নাম।

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘চীনের দেওয়া নতুন নামগুলো বাস্তবতাকে পরিবর্তন করতে পারবে না। অরুণাচল ভারতের প্রদেশ ছিল এবং সর্বদাই ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে।’ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর সোমবার সাংবাদিকদের বলেছিলেন, ‘নাম পরিবর্তন করে কিছুই হবে না। আমি যদি তোমার বাড়ির নাম পরিবর্তন করি, তাহলে কি আমার বাড়ি হয়ে যাবে?’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com