1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন সিএমপির কোতোয়ালী থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ০৮ (আট) জন ডাকাত সদস্য গ্রেফতার; বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২ পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’ ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ২৪৬ বার ভিউ

বিশেষ সংবাদ:
আজ পবিত্র ঈদুল ফিতর। রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। মাঠ কানায় কানায় ভরে যাওয়ায়, আশপাশের সড়কে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এছাড়া, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাতে ঢল নামে মুসল্লিদের। নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ জানিয়েছেন নগরবাসী।

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হয়। নামাজ শুরুর অনেক আগেই মুল প্যান্ডেল ছাপিয়ে, আশপাশের সড়কে অবস্থান নেন মুসল্লিরা। প্রধান ঈদ জামাতের ইমামতি করেনন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। এছাড়া, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, মন্ত্রী পরিষদ সদস্য ও কূটনীতিক সহ সাধারণ মুসল্লিরাও নামাজ আদায় করেন।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ঈদের জামাত আদায় করতে আসেন। কয়েক স্তরের নিরাপত্তা তল্লাশি অতিক্রম করে, লম্বা লাইন ধরে প্রবেশ করেন মুসুল্লিরা। ঈদগাহের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সবাই।

অন্যদিকে,জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও অনুষ্ঠিত হয়েছে ঈদের পাঁচটি জামাত। প্রতিটি জামাতেই ছিল মুসল্লিদের ঢল। সকল ভেদাভেদ ভুলে এক কাতারে নামাজ আদায় করতে পেরে আনন্দিত তারা। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com