1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’ ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

রমনায় বোমা হামলা: ২৩ বছরেও শেষ হয়নি হত্যা মামলা

  • আপডেটের সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ৩৭৩ বার ভিউ

বিশেষ সংবাদ:
২০০১ সালের ১৪ এপ্রিল রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ২০১৪ সালের ২৩ জুন আটজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত।

এরপর খালাস চেয়ে উচ্চ আদালতে আপিল করেন আসামিরা। রাষ্ট্রপক্ষও মৃত্যুদণ্ড অনুমোদন চান। বিভিন্ন সময়ে আপিল শুনানির উদ্যোগ নেওয়া হলেও তা থমকে যায়। ফলে ৮ বছরেও অনুমোদন মেলেনি আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করার।

রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা জানান, আগামী মাসে অগ্রাধিকার ভিত্তিতে শুনানির উদ্যোগ নেওয়ার কথা।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, জ্যেষ্ঠ বিচারক ছিলেন তিনি ইতোমধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারক হিসেবে নিয়োজিত হয়েছেন এবং উনি কাজ করছেন এ কারণে ওই কোর্টে মামলাটা হয়নি। এখন ঈদের পরে যখন কোর্ট খুলতে তখন আমরা আশা করি এ মামলাটা শুনানির জন্য কোর্টে নিয়ে আসব।

এরই মধ্যে হাইকোর্টে ৩৮৫ বার শুনানির তারিখ পিছিয়েছে। তাই দ্রুত নিষ্পত্তির পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

আসামিপক্ষের আইনজীবী শিশির মনির বলেন, আজ পর্যন্ত প্রায় তিনটি কোর্টে মামলার শুনানি শুরু হয়েছিল, এমনকি আংশিক শ্রুত হয়েছিল কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার সময় চাওয়া হয়। এখনকার যে প্রধান বিচারপতি তিনি যদি মামলা শুনানির জন্য অন্য কোর্টে দেন তখন আবার পুনরায় শুনানি শুরু হবে।

হত্যা মামলায় বিচারিক আদালতের রায় হলেও ২৩ বছর ধরে ঝুলে আছে বিস্ফোরক মামলার কার্যক্রম। আসামিপক্ষ বিচারকের ওপর অনাস্থা জানানোয় বিচার আরও বিলম্বিত হবে বলে মনে করছেন আইনজীবীরা।

২০০১ সালের ১৪ এপ্রিল রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ উৎসবে বোমা হামলা চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই মারা যান ৯ জন, আহত হন শতাধিক মানুষ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com