1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
রাজশাহী পুলিশ কমিশনারের মাদকবিরোধী অভিযান জোরদার, জনবান্ধব ও হয়রানীমুক্ত পুলিশী সেবা নিশ্চিতকরণ সংক্রান্ত পর্যালোচনা সভা অনুষ্ঠিত চা-বাগান শ্রমিকদের মধ্যে ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনের বিভিন্ন বাহিনীর পোশাকে ডাকাতি/ রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানের বোনের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার \ থানায় মামলা ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ব্যবস্হাপনা সংক্রান্ত “বিশেষ সভা” অনুষ্ঠিত “চট্টগ্রামের কালুরঘাট হতে পতেঙ্গা” রুটে বিআরটিসি মহিলা বাস সার্ভিস চালু আজ ১৮ আগষ্ট ২০২৬ বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌপরিবহন অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ এর উদ্বোধন: পর্যায়ক্রমে দেশের সকল মহাসড়কে চালু করার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ধুকুরিয়াবেড়া ইউনিয়নকে আধুনিক রোল মডেল হিসেবে গড়ে তুলতে চান নূরে আলম সাতক্ষীরা আশাশুনির বুধহাটা বাজারে মোবাইল কোর্টে মিষ্টির দোকান সহ তেলের মিল মালিককে ৪৫০০ টাকা জরিমানা

রাজশাহী পুলিশ কমিশনারের মাদকবিরোধী অভিযান জোরদার, জনবান্ধব ও হয়রানীমুক্ত পুলিশী সেবা নিশ্চিতকরণ সংক্রান্ত পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

রাজশাহী মহানগরীর সকল থানার সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই)দের সঙ্গে পুলিশ কমিশনারের মাদকবিরোধী অভিযান জোরদার, জনবান্ধব ও হয়রানীমুক্ত পুলিশী সেবা নিশ্চিতকরণ সংক্রান্ত পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

মাদকবিরোধী অভিযান জোরদার, জনবান্ধব ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতকরণে কার্যকর নির্দেশনা দেয়া হয়েছে।

আজ ১৮ আগস্ট ২০২৬ তারিখ বিকেল সাড়ে ৩টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয়ের সভাপতিত্বে রাজশাহী মহানগরীর সকল থানার সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই)-দের সঙ্গে পর্যায়ক্রমে বিট পুলিশিং কার্যক্রম ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিতকরণ বিষয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ কমিশনার মহোদয় হয়রানিমুক্ত ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জায়গা-জমি দখল কিংবা জমি-জমা সংক্রান্ত বিরোধে পুলিশি হস্তক্ষেপ করা পুলিশের কাজ নয়। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাসহ বিভিন্ন অভিযোগ ও জিডি যথাযথভাবে তদন্ত করে দ্রুত নিষ্পত্তির জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

তিনি আরও বলেন, রাস্তাঘাট ও ফুটপাত দখল করে মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হকার ও দোকানদারদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং থানা এলাকায় নিয়মিত ও কার্যকর পুলিশি টহল জোরদার করে চুরি, ছিনতাইসহ অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এছাড়াও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে গ্রেপ্তার ও মাদকবিরোধী অভিযান জোরদার করার জন্য সভায় উপস্থিত এএসআইদের নির্দেশনা প্রদান করেন।

সভায় জনসাধারণের সঙ্গে পুলিশের ভালো আচরণ, দ্রুততম সময়ে সেবা প্রদান, বিট পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করা এবং অপরাধ প্রতিরোধে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

উক্ত সভায় আরও ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মো: ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মো: আবুল কালাম সাহিদ; উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র জনাব মো: গাজিউর রহমান, পিপিএম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com