1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৫৫ কোটি টাকার বিনিময়ে মুক্ত হলো জাহাজ এমভি আব্দুল্লাহ ও এর ২৩ নাবিক

  • আপডেটের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ২১৯ বার ভিউ

বিশেষ সংবাদ:
মুক্তিপণের বিনিময়ে জিম্মিদশা থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ ও এর ২৩ নাবিক। তবে কত টাকায় মুক্তি দেওয়া হয়েছে তা নিয়ে কথা বলেননি মালিকপক্ষ এসআর শিপিং। এদিকে বার্তাসংস্থা রয়টার্স বলছে মুক্তিপণের পরিমাণ ৫ মিলিয়ন ডলার।

কেএসআরমের মালিকানাধীন এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেরুল করিম বলেন, আমি উদ্ধার প্রক্রিয়া হ্যান্ডেলিংয়ের জন্য জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মনোনীত প্রতিনিধি। আমাদের সঙ্গে ওদের কনফিডিন্সিয়াল অ্যাগ্রিমেন্ট হয়েছে মুক্তিপণের বিষয়ে আলোচনা না করার জন্য। সেই অ্যাগ্রিমেন্ট অনুযায়ী আমি আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারব না। কারণ এটা আমি সই করেছি।

রোববার (১৪ এপ্রিল) চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় কেএসআরএমের কর্পোরেট কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে তিনি এসব কথা বলেন।

মেহেরুল করিম বলেন, উদ্ধার প্রক্রিয়ায় আমরা আমেরিকান নিয়ম মেনেছি এবং ইউকে (যুক্তরাজ্য) ও সোমালিয়ার নিয়ম মেনেছি। ফাইনালি কেনিয়ার নিয়মও মেনেছি। সবার সঙ্গে আমাদের অ্যাগ্রিমেন্ট করা আছে এ বিষয়ে আলোচনা না করার জন্য। তবে আমি আবার বলি, আমরা সবকিছু আইন মেনে করেছি।

এদিকে উদ্ধারের পরপরই জাহাজ মুক্ত করতে দস্যুদের কত টাকা মুক্তিপণ দিতে হয়েছে এবং কীভাবে এসব টাকা দেওয়া হয়েছে তা নিয়ে নানারকম গুঞ্জন ওঠে।

কিন্তু বার্তাসংস্থা রয়টার্সকে খোদ সোমালি জলদস্যুরাই জানালেন মুক্তিপণের পরিমাণ।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, জলদস্যুদের একজন সংবাদ মাধ্যমকে জানিয়েছে, দুই রাত আগেই তাদের কাছে মুক্তিপণের টাকা পৌঁছে যায়। এরপর টাকাগুলো জাল কিনা তা পরীক্ষা করে দেখে তারা। তারপর নিজেদের মধ্যে টাকা ভাগাভাগি করে সেখান থেকে সরে যায়।

জলদস্যুরা জানায়, ৫ মিলিয়ন ডলার মুক্তিপণের বিনিময়ে মুক্ত হয়েছে এমভি আব্দুল্লাহ। বাংলাদেশি টাকায় যা প্রায় ৫৫ কোটি টাকা।

নাবিকসহ জাহাজটি মুক্তি দেওয়া হয়েছে বলেও জানিয়েছে জলদস্যুরা।

তবে এ ব্যাপারে সোমালিয়ার সরকার কোনো মন্তব্য করে নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com