বিশেষ সংবাদ :
(বাগেরহাট জেলা প্রতিনিধি)
মোরেলগঞ্জে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট সকালে) উপজেলা পরিষদ ভবন কমপ্লেক্সের সভাকক্ষে এ কর্মসূচি পালিত হয়।
‘এক দেশ, এক QR—লেনদেনে বাংলা QR, লেনদেন ক্যাশলেস’ প্রতিপাদ্যকে সামনে রেখে নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন সহজ ও নিরাপদ করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
উপস্থিতিতে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন। এ সময় ব্যবসায়ী, গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে বাংলা কিউআর (Bangla QR) ব্যবহারের সুবিধা, নিরাপত্তা ও প্রয়োজনীয়তা তুলে ধরা হয় এবং দৈনন্দিন কেনাকাটায় ডিজিটাল পেমেন্ট ব্যবহারে উৎসাহিত করা হয়।