1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়

পাকিস্তানে আকষ্কিক বন্যায় ৩৯ জনের মৃত্যু

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ২২০ বার ভিউ

বিশেষ সংবাদ:

পাকিস্তানে কয়েকদিনের ভারী বৃষ্টি এবং বজ্রপাতে কমপক্ষে ৩৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কয়েকদিন ধরেই ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এদের মধ্যে বেশ কয়েকজন কৃষক মাঠে ফসল রোপন করতে গিয়ে বজ্রপাতের আঘাতে নিহত হয়েছে। খবর বিবিসি

বন্যার কারণে ফসলের মাঠ তলিয়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। এছাড়া রাস্তা-ঘাট ডুবে যাওয়ার ফলে চলাচলও করা যাচ্ছে না। জলবায়ু পরিবর্তনের কারণে পাকিস্তানের তাপমাত্রা বাড়ছে। ফলে দেশটি বার বার প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ছে।

২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত খাইবার পাকতুনখাওয়া এবং বেলুচিস্তানে আবারও বন্যা দেখা দিয়েছে। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে এসব অঞ্চলে আরও বৃষ্টিপাত হতে পারে। এজন্য ভূমিধস এবং আরও অধিক বন্যার সতর্কবার্তা জারি করা হয়েছে।

এএফপি নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান গণবসতিপূর্ণ প্রদেশ পাঞ্জাবে বজ্রপাতে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এ প্রদেশে শুক্রবার থেকে রোববার পর্যন্ত চলা বজ্রপাতে ২১ জনের মৃত্যু হয়েছে। দেশটির বেলুচিস্তান প্রদেশে ৮ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ এ অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে। পরিস্থিতির খারাপ হওয়ায় সোমবার ও মঙ্গলবার স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

উপকূলীয় শহর পাসনি এবং বালোচে বৃষ্টি পানিতে তলিয়ে গেছে। পাসনির শহরের চেয়ারম্যান নুর আহমেদ কালমাতি সংবাদমাধ্যম ডনকে বলেন, বৃষ্টির পানিতে পুরো শহরকে লেক মনে হচ্ছে। আবাসিক এবং বাণিজ্যিক ভবনে পানি ঢুকে পড়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com