1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করার ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল একটি মাইলফলক হবে ভূমি মন্ত্রী মো: মিজানুর রহমান মিনু’র সাথে ইউএনডিপি (UNDP) আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেজ সৌজন্য সাক্ষাৎ করেছেন সিএমপির চকবাজার থানার অভিযানে ১৩ হাজার ৫০০ টাকার জাল নোটসহ জাল নোটসহ চক্রের দুই সদস্য গ্রেফতার ফুলবাড়ী উপজেলার দধিপুর গ্রামে এলাকার কতিপয় ব্যক্তি জোর করে অন্যের জমি দখল করে রাখার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে সিটি গ্রুপের ব্রয়লার বিস্ফোরণে দগ্ধ-২ মশক নিধন কার্যক্রম চোখেই পড়ে না রূপগঞ্জে, ডেঙ্গুর পাদুর্ভাব, বাড়ছে রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা রামপাল–রোমজাইপুরে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগানসহ ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার

  • আপডেটের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১০ বার ভিউ

বিশেষ সংবাদ :

(রূপগঞ্জ প্রতিনিধি)

রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগানসহ ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা ও চার কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১১।

র‌্যাব-১১ জানায়, শুক্রবার (২৮ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসির একটি আভিযানিক দল রূপগঞ্জ থানার তারাবো পৌর এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই পরিত্যক্ত ভবনে তল্লাশি চালিয়ে পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা এবং চার কেজি ৭০০ গ্রাম গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

র‌্যাব আরো জানায়, উদ্ধার করা অস্ত্র, গুলির খোসা ও গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‌্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস রিলিজে জানানো হয়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি এইচএম সালাউদ্দিন আহমেদ বলেন, গুলির খোসা সহ পাইকগাণ উদ্ধার করা হয়েছে। তার সাথে ৪ কেজি ৭০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com