1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করার ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল একটি মাইলফলক হবে ভূমি মন্ত্রী মো: মিজানুর রহমান মিনু’র সাথে ইউএনডিপি (UNDP) আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেজ সৌজন্য সাক্ষাৎ করেছেন সিএমপির চকবাজার থানার অভিযানে ১৩ হাজার ৫০০ টাকার জাল নোটসহ জাল নোটসহ চক্রের দুই সদস্য গ্রেফতার ফুলবাড়ী উপজেলার দধিপুর গ্রামে এলাকার কতিপয় ব্যক্তি জোর করে অন্যের জমি দখল করে রাখার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে সিটি গ্রুপের ব্রয়লার বিস্ফোরণে দগ্ধ-২ মশক নিধন কার্যক্রম চোখেই পড়ে না রূপগঞ্জে, ডেঙ্গুর পাদুর্ভাব, বাড়ছে রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা রামপাল–রোমজাইপুরে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

ভূমি মন্ত্রী মো: মিজানুর রহমান মিনু’র সাথে ইউএনডিপি (UNDP) আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেজ সৌজন্য সাক্ষাৎ করেছেন

  • আপডেটের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

রবিবার ভূমি মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে ভূমি মন্ত্রী ভূমি ব্যবস্থার আধুনিকায়ন, ওয়ান স্টপ সার্ভিস চালু এবং স্বচ্ছতা নিশ্চিতকরণে ইউএনডিপি-সহ অন্যান্য আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সাথে যৌথ অংশীদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি ভূমি ব্যবস্থাপনায় সর্বাধুনিক প্রযুক্তিগত সহযোগিতা, প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। এ সময় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন।

এসময় প্রতিমন্ত্রী বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ও এর ডিজিটালাইজেশনের বিভিন্ন পরিকল্পনার ব্যাপারে ইউএনডিপি (UNDP) আবাসিক প্রতিনিধিকে অবহিত করেন। ভূমিসেবা ডিজিটালাইজেশন কার্যক্রমকে বাংলাদেশের এক অসাধারণ অর্জন হিসেবে উল্লেখ করে বলেন, সার্ভিস ডিজিটালাইজেশন জনগণকে ক্ষমতায়িত করে এবং সরকারি উদ্যোগের স্বচ্ছতা বাড়ায়। কারণ, এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বহুলাংশে কমে যায়।

ইউএনডিপি (UNDP) আবাসিক প্রতিনিধি জানান- অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত করতে, দুর্যোগ সহনশীলতা জোরদার করতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা(এসডিজি)অর্জনের গতি বৃদ্ধি করতে তিনি বাংলাদেশ সরকার, উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ, বেসরকারি খাত এবং স্থানীয় জনগোষ্ঠীর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

সাক্ষাৎকালে ভূমি মন্ত্রণালয় সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ ও ইউএনডিপি (UNDP) এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com