1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মোংলায় মানববন্ধন এসপির নেতৃত্বে রূপগঞ্জের পূর্বাচল ৩০০ ফিটে চেকপোস্ট, হুইস্কি-সামুরাইসহ আটক ৬ রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন আটক টেলিগ্রামভিত্তিক সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি শাহবাগের ফুটপাত থেকে অবশেষে নিজের ঘরে ফিরলেন গোলাপি বেগম, বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনী শুটিং প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত পবিত্র মক্কা নগরী লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম রূপগঞ্জের নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিবে পদায়ন রূপগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জুয়েলার্স মালিক সমিতির সাথে আরএমপির পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মোংলায় মানববন্ধন

  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার ভিউ

বিশেষ সংবাদ :

(মোংলা থেকে এম এ হান্নান)

দেশে জীবাশ্ম জ্বালানির আর কোন নতুন প্রকল্প না করা ও অর্থায়ন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে মোংলায় মানববন্ধন হয়েছে। ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে মোংলার কানাইনগর পশুর নদীর পাড়ে এ মানববন্ধনের আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ। Global Week of Action-এর অংশ হিসেবে এ মানববন্ধনের কর্মসুচি পালন করা হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন (UNGA 81) এবং COP-31 এর প্রাক্কালে বিশ্বব্যাপী চলমান আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১১টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় নেতা পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ধরা’র নেত্রী অসীমা মন্ডল, বৃষ্টি সরকার, পশুর রিভার ওয়াটারকিপার’র সংগঠক রেশমা খাতুন, জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র মেহেদী হাসান প্রমূখ।

মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা জীবাশ্ম জ্বালানি নির্ভরতা থেকে বেরিয়ে পরিচ্ছন্ন, ন্যায়ভিত্তিক ও নবায়নযোগ্য জ্বালানিনির্ভর ভবিষ্যৎ সবুজ বাংলাদেশ বিনির্মানের আহ্বান জানান। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করার দাবি জানান। সভাপতির বক্তব্যে ধরা’র কেন্দ্রীয় নেতা পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ বলেন জীবাশ্ম জ্বালানি প্রকল্পে অর্থায়ন বন্ধ করুন। জলবায়ু বিপর্যয় মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করে দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করুন। তিনি আরো বলেন আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির মাধ্যমে বিগত সময়ে কতিপয় ব্যবসায়ি, আমলা এবং রাজনীতিবিদ অলিগার্ক সৃষ্টির মাধ্যমে বাংলাদেশে আর্থিক সেক্টরে লুটপাট ও চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছিলো। জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিতে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। আমরা আশা করি দ্রুততম সময়ে লুটপাটতন্ত্র ও চোরতন্ত্রকে রুখে দিয়ে সরকার সৌর শক্তিকে কাজে লাগিয়ে জ্বালানিতে বাংলাদেশকে স্বনির্ভর করবে।###

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com