বিশেষ প্রতিবেদন :
সিএমপি’র সদরঘাট থানার বিশেষ অভিযানে ০১টি কিরিচ, ০১টি রামদা, ০১টি লোহার হুক ও ০৪টি মোবাইল ফোনসহ দুর্ধর্ষ ছিনতাইকারী ও ১৩ মামলার আসামি শাহ আলমসহ ০৩ (তিন) জন ছিনতাইকারী গ্রেফতার।
সদরঘাট থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে এসআই আব্দুল্লাহ আল নোমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ইং ০৫/১১/২০২৬ তারিখ ১৭:৪০ ঘটিকার সময় সদরঘাট থানাধীন আইস ফ্যাক্টরি রোডস্থ কলেজিয়েট স্কুলের বিপরীত পাশে রেলওয়ে স্টেশন কলোনিতে জনৈক নুরুল হুদার ভাড়া ঘরে অভিযান পরিচালনা করেন। এ সময় দুর্ধর্ষ ছিনতাইকারী ও ১৩ মামলার আসামি ০১) মোঃ শাহ আলম (২৫), পিতা-নুরুল ইসলাম, মাতা-শিল্পী বেগম, সাং-হায়দারাবাদ, আন্নান মিয়ার বাড়ি, থানা-বাঙ্গরা বাজার, জেলা-কুমিল্লা, বর্তমানে-আইস ফ্যাক্টরি রোড, তসলিম মিয়ার ভাড়াটিয়া, থানা-সদরঘাট, জেলা-চট্টগ্রাম; ০২) মোঃ তুষার হাসান (২২), পিতা-মোঃ মনু মিয়া, মাতা-ফরিদা বেগম, সাং-বেতুয়া, আজগর আলীর বাড়ি, থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা, বর্তমানে-পূর্ব মাদারবাড়ি, কামাল গেট, মান্নানের ভাড়াটিয়া, থানা-সদরঘাট, জেলা-চট্টগ্রাম; ০৩) তাজুল ইসলাম (৩৬), পিতা-মৃত আব্দুল খালেক, মাতা-মৃত হাফিজা বেগম, সাং-পীর কাশিমপুর, মালেকের বাড়ি, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, বর্তমানে-মাঝিরঘাট রোড, সেবক কলোনি, থানা-সদরঘাট, জেলা-চট্টগ্রাম দেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ০১টি কিরিচ, ০১টি রামদা, ০১টি লোহার হুক ও ০৪টি চোরাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সদরঘাট থানার মামলা নং-০৩, তারিখ-০৫/১১/২০২৬ খ্রিঃ, ধারা-৩৯৪ পেনাল কোড রুজু করা হয়।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামি মোঃ শাহ আলমের (২৫) বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ অস্ত্র আইনে মোট ১৩টি মামলা রুজু রয়েছে।