1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
কিউসিবিএসডি-তে দায়িত্ব পালনের উদ্দেশ্যে নৌবাহিনী সদস্যদের কাতার গমন আন্ত:বাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেনে ব্যবহৃত এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সিআইডি ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবযোগদানকৃত সহকারী কমিশনারদের সাথে উম্মুক্ত সেশনে সিএমপি কমিশনার বাংলাদেশ নৌবাহিনীর ব্যব্স্থাপনায় ‘আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬’ শুরু ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জে আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ বাগেরহাটের কাটাখালিতে পথসভায় বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​মোংলা বন্দর জেটিতে ৪০৬৮কোটি টাকার প্রকল্প উদ্বোধন ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ​ কুমিল্লা জেলার নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাই বিরোধী সাঁড়াশি অভিযানে একযোগে আটক ২৯৯ একদিনের সরকারি সফরে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্ত:বাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ঢাকা, ০৫ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার): আজ আন্ত:বাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী দল চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ নৌবাহিনী দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। পাশাপাশি শৃঙ্খলা, সততা, প্রতিপক্ষ ও রেফারির প্রতি সম্মান, খেলোয়াড়সুলভ আচরণ এবং খেলার নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণের ক্ষেত্রে সর্বোচ্চ মান প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনী দল ফেয়ার প্লে ট্রফি অর্জন করে। এছাড়াও, প্রতিযোগিতায় সেনাবাহিনী দলের ল্যান্স কর্পোরাল ইমতিয়াজ রায়হান শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার কৃতিত্ব অর্জন করেন। উল্লেখ্য, গত ০১ নভেম্বর ২০২৬ তারিখ হতে শুরু হওয়া উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী ফুটবল দল অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের সদস্যগণ এবং অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com