1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেনে ব্যবহৃত এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সিআইডি ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবযোগদানকৃত সহকারী কমিশনারদের সাথে উম্মুক্ত সেশনে সিএমপি কমিশনার বাংলাদেশ নৌবাহিনীর ব্যব্স্থাপনায় ‘আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬’ শুরু ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জে আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ বাগেরহাটের কাটাখালিতে পথসভায় বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​মোংলা বন্দর জেটিতে ৪০৬৮কোটি টাকার প্রকল্প উদ্বোধন ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ​ কুমিল্লা জেলার নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাই বিরোধী সাঁড়াশি অভিযানে একযোগে আটক ২৯৯ একদিনের সরকারি সফরে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে — সুলতান সালাউদ্দিন টুকু দিনাজপুরের ১৩ টি উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জে আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১ বার ভিউ

বিশেষ সংবাদ :

(রূপগঞ্জ প্রতিনিধি)

এশিয়ান হাইওয়ে নামে পরিচিত ঢাকা বাইপাস সড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নীলভিটা এলাকায় আন্ডারপাস ও জেব্রা ক্রসিং নির্মাণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসীরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে নীলভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ কর্মসূচিতে ছাত্র-ছাত্রী, নারী-পুরুষসহ এলাকাবাসী অংশ নেয়।

মানববন্ধনপূর্বক নীলভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি আমির হামজা। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক নাহিদ বিন আজিজ শরীফ, রূপগঞ্জ উপজেলা যুবদলের সহ-সভাপতি শহীদুল্লাহ, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক অলিউল্লাহ সান অপু, যুবদল নেতা মামুন হাসান অভি প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ঢাকা বাইপাস সড়কের গোলাকান্দাইল এলাকা কৃষি নির্ভরশীল। কৃষকরা ঝুঁকি নিয়ে ঢাকা বাইপাস সড়ক পারাপার হয়ে কৃষি জমিতে আসা যাওয়া করেন। এছাড়া গোলাকান্দাইল এলাকার মরদেহ ঝুঁকি নিয়ে সামাজিক কবরস্থানে যেতে হয়।

কৃষকদের দিক এবং কবরস্থানে আসা যাওয়া বিবেচনা করে ঢাকা বাইপাস সড়কের নীলভিটা এলাকায় অবিলম্বে আন্ডারপাস ও জেব্রা ক্রসিং নির্মাণ করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কের গোলাকান্দাইল এলাকায় অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে।

পরে রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাসে দুপুর ১টার দিকে তারা অবরোধ তুলে নেয়। এসময় সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com