1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেনে ব্যবহৃত এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সিআইডি ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবযোগদানকৃত সহকারী কমিশনারদের সাথে উম্মুক্ত সেশনে সিএমপি কমিশনার বাংলাদেশ নৌবাহিনীর ব্যব্স্থাপনায় ‘আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬’ শুরু ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জে আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ বাগেরহাটের কাটাখালিতে পথসভায় বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​মোংলা বন্দর জেটিতে ৪০৬৮কোটি টাকার প্রকল্প উদ্বোধন ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ​ কুমিল্লা জেলার নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাই বিরোধী সাঁড়াশি অভিযানে একযোগে আটক ২৯৯ একদিনের সরকারি সফরে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে — সুলতান সালাউদ্দিন টুকু দিনাজপুরের ১৩ টি উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবযোগদানকৃত সহকারী কমিশনারদের সাথে উম্মুক্ত সেশনে সিএমপি কমিশনার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

আজ ০৫ নভেম্বর ২০২৬ তারিখে সকাল ১১.০০ ঘটিকায় চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবযোগদানকৃত সহকারী কমিশনারদের সাথে উম্মুক্ত সেশনে অংশ গ্রহণ করেন সিএমপি কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী মহোদয়।

পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রামের অংশ হিসেবে আয়োজিত এ সেশনে সিএমপি কমিশনার মহোদয় আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ, নাগরিক সেবা প্রদান এবং পুলিশ ও প্রশাসনের পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
ব্রিফিংকালে তিনি চট্টগ্রাম মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নগরীর নিরাপত্তা ব্যবস্থাপনা এবং অপরাধ প্রতিরোধে সিএমপির গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন। একই সঙ্গে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিষ্ঠা, নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও জনসেবার মানসিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, জনবান্ধব প্রশাসন ও কার্যকর আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও আন্তরিক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে পুলিশ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সময় তিনি নবীন কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় সিএমপির উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) জনাব মোঃ রইছ উদ্দিন সহ ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবযোগদানকৃত সহকারী কমিশনারগণ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com