1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

নয়াপল্টনে রুহুল কবীর রিজভীর নেতৃত্বে আজ বিএনপি র মিছিল , পুলিশের বাধা

  • আপডেটের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৩৪৯ বার ভিউ

বিশেষ সংবাদ:

কারাবন্দি বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেলসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে মিছিল করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে আজ রবিবার ২৮ এপ্রিল বেলা সোয়া ১১টার দিকে নয়াপল্টন থেকে মিছিল শুরু করে কাকরাইলের দিকে গেলে পুলিশ মিছিলে বাধা দেয়।

এ সময় রুহুল কবীর রিজভী বলেন, হাবিব উন-নবী সোহেলকে অন্যায়ভাবে সাজা দিয়ে আটকে রাখা হয়েছে। আমরা তার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ মিছিল করতে চাইলে পুলিশ তাতে বাধা দিয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে হাবিব-উন-নবী সোহেলসহ কারগারে বন্দি সকল রাজবন্দিদের মুক্তির দাবি করছি।

মিছিলে আরও অংশ নেন তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব মুজিবুর রহমান, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দল নেতা ডা. জাহিদুল কবির, নজরুল ইসলাম, যুবদলের মেহবুব মাসুম শান্ত, ওমর ফারুক কাউসার, সাবেক ছাত্রদল নেতা তারিকুল ইসলাম, ছাত্রদল নেতা ডা. আউয়াল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রাজু আহমেদ, ছাত্রদল নেতা হান্নান মজুমদার, ইমাম হোসেনসহ শতাধিক নেতাকর্মী।

সম্প্রতি নিম্ন আদালতে একাধিক মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন হাবিব-উন-নবী খান সোহেল। কিন্তু আদালত তার জামিন আবেদন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com