1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনিয়ারিং শিক্ষায় ওয়াশিংটন অ্যাকর্ডের স্বীকৃতিকে গুরুত্ব দিচ্ছে সরকার: মাহ্দী আমিন “মা ইলিশ সংরক্ষণ-২০২৬” উপলক্ষে চাঁদপুরে নৌবাহিনীর অভিযান অব্যাহত বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে বিমরাডের কর্মশালা অনুষ্ঠিত বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার ঘটনায় যুবক গ্রেফতার রূপগঞ্জে শীতলক্ষ্যা ও পরিবেশ দূষণ প্রতিরোধে মানববন্ধন, বিক্ষোভ দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে : আইজিপি বিএনপি পূজামণ্ডপে প্রহরীর ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি স্বেচ্ছাসেবকদল নেতা তুহিন জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশন বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে

বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সভাপতি কর্তৃক ঢাকাতে প্রথম বিভাগ হকি লীগ-২০২৬ উদ্বোধন

  • আপডেটের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

গত ১০ অক্টোবর ২০২৬ (শনিবার) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম বিভাগ লীগ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) এর সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি উপস্থিত ছিলেন।

এসময়, বিমান বাহিনী প্রধান ঘরোয়া লীগ ধারাবাহিক ভাবে আয়োজনের জন্য আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সময়োপযোগী পদক্ষেপ নেয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং একই সাথে তিনি হকি ক্লাব ও স্পন্সর প্রতিষ্ঠানসমূহকে হকির ঘরোয়া লীগ চলমান রাখার জন্য এগিয়ে আসতে আহবান জানান। এছাড়া, বিমান বাহিনী প্রধান খেলোয়াড়দের ফেয়ার-প্লে ও শৃংখলা বজায় রেখে খেলার জন্য নির্দেশনা প্রদান করেন এবং খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন।

এই টুর্নামেন্টে ওয়ারী ক্লাব, হকি ঢাকা ইউনাইটেড, পি ডব্লিউডি এসসি, কম্বাইন্ড এসসি, মুক্ত বিহঙ্গ তরুন সংঘ, ব্যাচেলার্স এসসি, ফরাশগঞ্জ এসসি, শিশু কিশোর সংঘ, ঢাকা ওয়ান্ডার্স, রায়ের বাজার এসসি এবং ঢাকা ইয়াং স্টার ক্লাব মোট ১১টি ক্লাব অংশগ্রহন করছে। দীর্ঘদিন পর ঘরোয়া লীগ মাঠে ফেরায় খেলোয়াড় ও হকি প্রেমীরা উচ্ছসিত।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে, বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তাগণ, ক্লাবসমূহের কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com