1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

জয়দেবপুরে মালবাহী ট্রেন ও যাত্রীবাহী ট্রেন এর সংঘর্ষে আহত অর্ধশত

  • আপডেটের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২৫৯ বার ভিউ

বিশেষ সংবাদ:

গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনে থেমে থাকা একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী অন্য একটি ট্রেন। এতে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে কয়েকজন আহত হন। ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস, রেলওয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (৩ মে) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সংঘর্ষের ঘটনায় বন্ধ রয়েছে এ রুটের ট্রেন চলাচল।

স্থানীয়রা জানায়, মালবাহী ট্রেনটি অপেক্ষমাণ অবস্থায় ছিল। এ সময় যাত্রীবাহী ঢাকা-টাঙ্গাইলগামী একটি আন্তঃনগর ট্রেন এসে অপেক্ষমাণ ট্রেনটির পেছনে ধাক্কা দেয়। সংঘর্ষে ৫টি বগি দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত হন দুই চালক ও দুই সহযোগী। তাদেরকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

সরেজমিন দেখা যায়, ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের বগিগুলোর ভিতরে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ভেতরে কেউ রয়েছে কিনা মূলত সেটাই দেখছেন তারা। তবে দুর্ঘটনার এ বিষয়ে তৎক্ষণাৎ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চায়নি রেল কর্মকর্তাদের কেউ।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আমরা উদ্ধার কাজ শুরু করেছি। এখন পর্যন্ত ভেতরে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় একটি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com