1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ৫০ জন মারা গেছে

  • আপডেটের সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ২০৯ বার ভিউ

বিশেষ সংবাদ:

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ৫০ জন মারা গেছে। এদের অধিকাংশ নারী ও শিশু।
প্রদেশের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান হেদায়েতউল্লাহ হামদার্দ এ কথা জানিয়ে বলেছেন, বাঘলান প্রদেশের বাঘলান-ই-মারকাজি জেলার হাসপাতাল কর্তৃপক্ষ এ পর্যন্ত মৃতের সংখ্যা ৫০ বলে জানিয়েছে।
এ সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি উল্লেখ করেন।
কর্মকর্তা আরো বলেছেন, প্রবল বর্ষণের কারণে শুক্রবার আকস্মিক এই বন্যা দেখা দেয়। বাসিন্দারা এ বন্যার জন্যে প্রস্তুত ছিল না।
সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় উদ্ধার অভিযান চলছে বলেও তিনি জানান।
হামদর্দ বলেন, আবহাওয়া পরিস্থিতি এখনও ভালো না। আবারো বৃষ্টি হতে পারে। যারা বাড়িঘর হারিয়েছে তাদের তাঁবু, কম্বল ও খাবার সরবরাহ করা হয়েছে।
উল্লেখ্য, এপ্রিলের মাঝামাঝি থেকে আকস্মিক ও অন্যান্য বন্যায় আফগাস্তিানের ১০টি প্রদেশে প্রায় ১শ’ জন মারা গেছে।
কৃষিজমি বন্যার পানিতে তলিয়ে গেছে যেখানে দেশটির ৮০ শতাংশ মানুষ কৃষির মাধ্যমে জীবিকা নির্বাহ করে।
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে থাকা আফগানিস্তানে সাধারণত শুষ্ক আবহাওয়া বিরাজ করে। ফলে বৃষ্টির পানি মাটিতে শুষে যাওয়া কঠিন হয়ে পড়ে।

সূত্র-বাসস

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com