1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ (১০-১১-২০২৬ খ্রি.) ৪টি অভিযোগের বিষয়ে অভিযান পরিচালিত হয় সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করল উপজেলা প্রশাসন আশাশুনির পাঁচ ইউনিয়নে আইন শৃংখলা রক্ষায় পুলিশের বিশেষ মহড়া তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​মোংলায় সামুদ্রিক প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ​ বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের দিন ব্যাপী কর্মসূচী দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীর স্বপ্ন, রূপগঞ্জের পূর্বাচলে ভাই ভাই রেস্টুরেন্টে আগুন, ১২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাঁই কল্যাণমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও জনগণের মনোজাগতিক পরিবর্তন জরুরি — ডা. বিটু ​মোংলায় ৩ হাজার হেক্টর জমিতে আমন চাষ, সার সংকটের গুঞ্জন সত্য নয়: কৃষি কর্মকর্তা পিযুষ কুমার অনলাইন প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিনসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

রাজশাহী মহানগরীর সকল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও থানার জুনিয়র সেরেস্তার কনস্টেবলদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

০৮ নভেম্বর ২০২৬ তারিখ রবিবার

আজ বিকেল ৩টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে মহানগরীর সকল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও থানার জুনিয়র সেরেস্তার কনস্টেবলদের অংশগ্রহণে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম।

সভায় উপস্থিত পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও থানার জুনিয়র সেরেস্তার কনস্টেবলগণ তাদের দায়িত্ব পালনকালে উদ্ভূত বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। পুলিশ কমিশনার তাঁদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ফাঁড়ি এবং থানার সদস্যদের আরও দায়িত্বশীল, সতর্ক ও তৎপর হতে হবে। বিশেষ করে, সন্ধ্যাকালীন পুলিশি টহল জোরদার করার পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত নজরদারি বৃদ্ধি করতে হবে।

তিনি আরও বলেন, এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক ও আস্থার পরিবেশ গড়ে তুলতে হবে, যাতে স্থানীয় জনগণের সহযোগিতায় অপরাধ ও বিভিন্ন ধরনের অপতৎপরতা প্রতিরোধ করা সম্ভব হয়। প্রতিটি পুলিশ ফাঁড়িতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা সেন্ট্রি দায়িত্ব পালন করবেন। পাশাপাশি মাদকবিরোধী অভিযান আরও জোরদার করতে হবে। শুধু মাদক কারবারিই নয়, মাদকসেবীদেরও আইনের আওতায় এনে মাদকের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখতে হবে।

সভায় পুলিশ কমিশনার সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন, পেশাদারীত্ব বজায় রাখা এবং জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপস্ অ্যান্ড প্রসিকিউশন) জনাব মো. দেলোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) জনাব মো. আবুল কালাম সাহিদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও আরএমপির মুখপাত্র জনাব মো. গাজিউর রহমান, পিপিএমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com