1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
COP31-এ বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভূমি অফিসে দালাল নির্ভরতা, দুর্নীতি ও নাগরিক হয়রানি বন্ধে কেন্দ্রীয়ভাবে অভিযোগ ব্যবস্থাপনা টিম গঠন করেছে ভূমি মন্ত্রণালয় আয়ারল্যান্ডে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের ৩ আসামিসহ গ্রেপ্তার ৬ বাগেরহাটে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ ঢাবির জগন্নাথ হলে ‘বিশ্বের সর্ববৃহৎ সরস্বতী দেবীর স্থায়ী মূর্তি’র ভিত্তিপ্রস্তর হিন্দুত্ববাদী নীলনকশার অংশ —হেফাজতে ইসলাম বিরামপুর থানায় অভিযোগ করেও প্রতিকার পাননি ইদ্রিস আলী, বিরামপুরের কানোচগাড়ী গ্রামে প্রতিপক্ষরা জোরপূর্বক ৮০ শতক জমির ধান কেটে নিয়ে যায় ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সলিমুল্লাহ মুসলিম (এস এম) হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং তাদের প্রত্যাবাসনের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন

দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ (১০-১১-২০২৬ খ্রি.) ৪টি অভিযোগের বিষয়ে অভিযান পরিচালিত হয়

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

অভিযান ০১: সরঞ্জাম ক্রয়ে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা লোকো শেডের স্টোরে এনফোর্সমেন্ট অভিযান

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (লোকো), কমলাপুরের অধীন ঢাকা লোকো শেডের স্টোরে বিভিন্ন সরঞ্জাম ক্রয়ে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম স্টোরে সংরক্ষিত মালামালের রেজিস্টার, ক্রয়তালিকা ও সংশ্লিষ্ট ভাউচার পর্যালোচনা করে। পাশাপাশি ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েলসহ অন্যান্য মালামালের মজুত সরেজমিনে যাচাই করে রেজিস্টারের সঙ্গে মিলিয়ে দেখা হয়। এ সময় মালামাল সংরক্ষণ ও রেজিস্টারে তথ্য লিপিবদ্ধকরণে প্রাথমিকভাবে কিছু অনিয়ম ও অসংগতি পরিলক্ষিত হয়। অভিযানে প্রাপ্ত তথ্য-উপাত্ত ও রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনা শেষে এ বিষয়ে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

অভিযোগ ০২: পাসপোর্ট সেবায় অনিয়ম, দালালের দৌরাত্ম্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগে বাগেরহাট পাসপোর্ট অফিসে অভিযান

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দালালচক্রের যোগসাজশে সেবাগ্রহীতাদের হয়রানি, সরকারি নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়, আবেদনপত্র গ্রহণে অনিয়ম ও অসদাচরণের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, বাগেরহাট থেকে তিন সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। অভিযানকালে টিম ছদ্মবেশে পাসপোর্ট সেবা কার্যক্রম পর্যবেক্ষণ এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে হয়রানি, অতিরিক্ত অর্থ আদায় ও দালালচক্রের দৌরাত্ম্যসংক্রান্ত তথ্য সংগ্রহ করে। পাশাপাশি সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ ও পর্যালোচনা করে প্রাথমিকভাবে বেশ কিছু অসংগতি পরিলক্ষিত হয়। অভিযানে প্রাপ্ত তথ্য-উপাত্ত ও রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনা শেষে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

অভিযান ০৩: সড়ক সংস্কার প্রকল্প গ্রহণে অদূরদর্শিতা ও সরকারি অর্থের অপচয়ের অভিযোগে পঞ্চগড় পৌরসভায় অভিযান

পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে বানিয়াপট্টি কালভার্ট পর্যন্ত সড়কের দুপাশে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে নিম্নমানের ইট বিছানোর মাত্র তিন মাসের মাথায় তা তুলে ফেলার অভিযোগে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম একজন নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে অভিযোগসংশ্লিষ্ট সড়কটি সরেজমিনে পরিদর্শন করে। এ সময় নির্মাণকাজের মান ও ব্যবহৃত সামগ্রী যাচাইয়ের লক্ষ্যে বিভিন্ন নির্মাণসামগ্রীর নমুনা সংগ্রহ করা হয়।
অভিযোগের বিষয়ে সংগৃহীত রেকর্ডপত্র যাচাই-বাছাই এবং নির্মাণসামগ্রীর নমুনা পরীক্ষার ফলাফল প্রাপ্তিসাপেক্ষে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

অভিযান ০৪: নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও সড়ক মেরামতে অনিয়মের অভিযোগে নাটোরের লালপুরে অভিযান

নাটোরের লালপুর উপজেলাধীন লালপুর-ভায়া বিলমাড়ীয়া-দুরদুরিয়া গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, প্রাক্কলন ও নির্ধারিত শিডিউল অনুসরণ না করা এবং ঠিকাদার ও প্রকৌশলীর যোগসাজশে সরকারি অর্থের অপচয়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী থেকে তিন সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।
অভিযানকালে টিম সড়ক ও জনপথ বিভাগ, নাটোরের একজন নিরপেক্ষ প্রকৌশলীকে সঙ্গে নিয়ে সরেজমিনে সড়কের নির্মাণকাজ পরিদর্শন করে। পাশাপাশি উপজেলা প্রকৌশলীর কার্যালয়, এলজিইডি, নাটোর থেকে সংশ্লিষ্ট প্রকল্পের রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা ও নিরপেক্ষ প্রকৌশলীর কারিগরি প্রতিবেদন প্রাপ্তির পর কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com