বিশেষ প্রতিবেদন :
আয়ারল্যান্ডে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়ারল্যান্ড শাখা। গত ১০ নভেম্বর কার্লোর উডফোর্ড ডলমেন হোটেলের বলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আয়ারল্যান্ডের বিভিন্ন শহর থেকে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক সমবেত হন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর উপস্থিত সকল নেতাকর্মী সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করেন। আয়ারল্যান্ড বিএনপির সাবেক সভাপতি জনাব হামিদুল নাসিরের সভাপতিত্বে এবং সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সৈয়দ এমরান হোসেন উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনাব সানা মিয়া, জনাব আক্তার হোসেন রকি, জনাব আরশাদ হোসেন এমাদ, জনাব নজরুল ইসলাম, জনাব মাহমুদুল ইসলাম শাহীন, জনাব কামাল উদ্দিন, জনাব সাহাব উদ্দিন, জনাবা ফারজানা জেসমিন পলি, জনাব মোহাম্মদ কামরুজ্জামান, জনাব ওয়াসিব আলী শাউন, জনাবা আরিফা পারভিন, জনাব জসিম উদ্দিন, জনাব আতিকুর শহিদ মাদুর, জনাব আব্দুর রহিম ভূঁইয়া, জনাব মীর মোহাম্মদ হাবিবুর রহমান, জনাব আনোয়ারুল হক আনোয়ার, জনাব সাকের আহমেদ আরিফ, জনাব মনিরুল ইসলাম মনির, জনাব জাকারিয়া প্রধান এবং জনাব কবির আহমেদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।