1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
COP31-এ বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভূমি অফিসে দালাল নির্ভরতা, দুর্নীতি ও নাগরিক হয়রানি বন্ধে কেন্দ্রীয়ভাবে অভিযোগ ব্যবস্থাপনা টিম গঠন করেছে ভূমি মন্ত্রণালয় আয়ারল্যান্ডে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের ৩ আসামিসহ গ্রেপ্তার ৬ বাগেরহাটে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ ঢাবির জগন্নাথ হলে ‘বিশ্বের সর্ববৃহৎ সরস্বতী দেবীর স্থায়ী মূর্তি’র ভিত্তিপ্রস্তর হিন্দুত্ববাদী নীলনকশার অংশ —হেফাজতে ইসলাম বিরামপুর থানায় অভিযোগ করেও প্রতিকার পাননি ইদ্রিস আলী, বিরামপুরের কানোচগাড়ী গ্রামে প্রতিপক্ষরা জোরপূর্বক ৮০ শতক জমির ধান কেটে নিয়ে যায় ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সলিমুল্লাহ মুসলিম (এস এম) হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং তাদের প্রত্যাবাসনের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন

ভূমি অফিসে দালাল নির্ভরতা, দুর্নীতি ও নাগরিক হয়রানি বন্ধে কেন্দ্রীয়ভাবে অভিযোগ ব্যবস্থাপনা টিম গঠন করেছে ভূমি মন্ত্রণালয়

  • আপডেটের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ভূমি অফিসে দালাল নির্ভরতা, দুর্নীতি ও নাগরিক হয়রানি বন্ধে কেন্দ্রীয়ভাবে অভিযোগ ব্যবস্থাপনা টিম গঠন করেছে ভূমি মন্ত্রণালয়।

এ টিমের মাধ্যমে ভূমিসেবার মান, অনিয়ম ও অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

পাশাপাশি জেলা থেকে ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসগুলোর জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে ড্যাশবোর্ড ভিত্তিক তদারকি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এ তথ্য জানান।

ভূমিমন্ত্রী বলেন, ভূমি উন্নয়ন কর, নামজারি ও খতিয়ানসহ বিভিন্ন ভূমিসেবা অনলাইনে দেওয়ার পাশাপাশি অটোমেটেড ভূমিসেবা সম্প্রসারণের কার্যক্রম অব্যাহত রয়েছে। মাঠ পর্যায়ে দালাল নির্ভরতা ও নাগরিক হয়রানি বন্ধে মন্ত্রণালয়ে কেন্দ্রীয় অভিযোগ ব্যবস্থাপনা টিম গঠন করা হয়েছে। এ টিম নিয়মিত সেবার মান ও কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করছে। নাগরিকদের অভিযোগ গ্রহণ, পর্যালোচনা, সংশ্লিষ্ট দপ্তর বা কর্মকর্তার কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো এবং অভিযোগ নিষ্পত্তির অগ্রগতিও তদারকি করছে।

তিনি জানান, অনিয়ম, দুর্নীতি, হয়রানি ও সেবা পেতে অযৌক্তিক বিলম্বের অভিযোগ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। নাগরিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কারিগরি সহায়তা দিতে ‘ভূমিসেবায় অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা ও কারিগরি সহায়তা সিস্টেম’ চালু করা হয়েছে। এর মাধ্যমে অনলাইনে অভিযোগ দাখিল, অভিযোগের অগ্রগতি পর্যবেক্ষণ এবং নিষ্পত্তির তথ্য জানার সুযোগ রয়েছে।

ভূমিমন্ত্রী বলেন, ভূমিসেবা সংক্রান্ত তথ্য, পরামর্শ ও অভিযোগ গ্রহণের জন্য সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা ভূমিসেবা কল সেন্টার চালু রয়েছে। দেশের নাগরিকেরা ১৬১২২ নম্বরে ফোন করে এ সেবা নিতে পারছেন।

প্রবাসী বাংলাদেশিদের জন্যও +৮৮০৯৬ ১২৩ ১৬১২২ নম্বরে বিশেষ হটলাইন চালু রয়েছে। এসব হটলাইনে পাওয়া অভিযোগের রেকর্ড সংরক্ষণ করা এবং প্রতিটি অভিযোগ যাচাই করে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।

তিনি আরও জানান, ভূমি মন্ত্রণালয়ে নাগরিকদের কাছ থেকে সরাসরি বা হার্ড কপি আকারে পাওয়া অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে একটি স্বতন্ত্র শাখা খোলা হয়েছে। এ শাখার মাধ্যমে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশিত ভূমিসেবা সংক্রান্ত অভিযোগের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com