1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
জাফরুল ইসলাম চৌধুরীর আদর্শ ও জনসেবার রাজনীতি নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়: লায়ন হেলাল উদ্দীন রূপগঞ্জে বিআরটিসি বাসে অগ্নিসংযোগ আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ দুই আসামি গ্রেপ্তার বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শনে ব্রিটিশ রাজপরিবারের সদস্য দ্য ডাচেস অব এডিনবরা শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের বিষয়টির সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী ঘোড়াঘাটে শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত প্রায় অকেজো হওয়ার অভিযোগ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান কর্তৃক ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান’ পরিদর্শন মুক্তেশ্বরী নদী থেকে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডের মূল আসামি ও তার সহযোগীকে ভারত সীমান্ত থেকে গ্রেফতার করেছে সিআইডি সিএমপির ডিবি (উত্তর) বিভাগের অভিযানে চোরাই ড্রাম ট্রাকসহ চোর চক্রের ০৩ সদস্য গ্রেফতার ​মোংলায় ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ প্রচারে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

রূপগঞ্জে সরকারি ৩৬১বিঘা জমি আবাসন প্রকল্পের নামে ইজারা নেওয়ার পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেটের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১২ বার ভিউ

বিশেষ সংবাদ :

রূপগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ১৩টি মৌজার ৪২টি গ্রামের সরকারি ৩৬১বিঘা জমি আবাসন প্রকল্পের নামে ইজারা দেওয়ার পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। গতকাল ৮নভেম্বর রবিবার পৈতৃক ভিটামাটি সংরক্ষণ পরিষদ রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করে। উপজেলা কমপ্লেক্স মাঠে মানববন্ধনপূর্বক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের আহবায়ক মোহাম্মদ আহসান উল্লাহ। সভায় বক্তব্য রাখেন পরিষদের রূপগঞ্জ অফিসার এসোসিয়েসনের উপদেষ্টা আবু বক্কর সিদ্দিক, কায়েতপাড়া কৃষিজীবী পরিষদের সভাপতি আব্দুর নূর সালাম, পৈতৃক ভিটামাটি সংরক্ষণ পরিষদের সদস্য নাজমুল ইসলাম, সার্জেন্ট ইলিয়াস আলী (অবঃ) ও গোলজার হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের সরকারি জমি, খেলার মাঠ, চারণভূমি, জলাশয় ও উন্মুক্ত স্থান বিভিন্ন আবাসন প্রকল্পের নামে অবাধে ইজারা দেওয়ার পাঁয়তারা করা হচ্ছে। জনস্বার্থে ব্যবহৃত ৩৬১ বিঘা সরকারি জমি ইজারা দেওয়া বন্ধ করতে হবে। খেলার মাঠ, চারণভূমিসহ জনস্বার্থে সরকারি জমি উন্মুক্ত রাখতে হবে। বহিরাগতদের নামে ইজারা দেওয়া বন্ধ করতে হবে। সরকারি জমি ইজারা নিয়ে ঘরবাড়ি নির্মাণ করে বসবাসকারীদের উচ্ছেদ করা যাবে না। ভূমিদস্যু ও দালালদের আইনের আওতায় আনতে হবে। অবিলম্বে আবাসন প্রকল্পের নামে সরকারি জমি ইজারা দেওয়ার পায়ঁতারা বন্ধ করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com