1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ফেনী শহরে নির্মাণ কাজ শেষ হয়েছে হাজারি রোডের, উদ্বোধন এর জন্য অপেক্ষা

  • আপডেটের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২৫২ বার ভিউ

সরেজমিন প্রতিবেদন:

ফেনী শহরের খুব গুরুত্বপূর্ণ একটি সড়ক হলো হাজারি রোড বা হাজারি সড়ক। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এর সাথে ট্রাঙ্ক রোডের পুলিশ লাইনের সামনের রাস্তাকে সংযোগ করেছে এ রাস্তা। এ সড়কটির দৈর্ঘ্য ১.৭৫ কিলোমিটার ।

পূর্বে এ সড়কটির নাম ছিল পাগলা মিয়া সড়ক। ফেনী জেলার অন্যতম আউলিয়া পাগলা বাবার নামে ছিল এ রাস্তা। তখন এটি ছিল এক লাইনের রাস্তা। পরবর্তীতে এ রাস্তার জন্য জমি অধিগ্রহণ করা হয় এবং ডাবল লাইন করে নির্মাণ করা হয়। এবং নাম দেয়া হয় জয়নাল আবেদীন হাজারি সড়ক। ফেনী ২ আসনের সাবেক এম পি এই জয়নাল আবেদীন হাজারী।

নির্মাণ এর কিছু দিন পর ড্রেন নির্মাণ করতে গিয়ে সড়কটি ভীষণ ক্ষতিগ্রস্ত হয়। এরপর সড়কটি বেহাল অবস্থায় পড়ে ছিল। খানা খন্দকে ভরে গিয়ে সড়কটি যানবাহন চলাচলের অনপোযোগী হয়ে পড়ে।

গত বছরের জুলাই মাস থেকে সড়কটি পুনরায় নির্মাণ কাজ শুরু হয়।পুরো রাস্তা টি দুই স্তর এ ঢালাই করে নির্মান করা হয়। প্রথম স্তরে সি সি ঢালাই এবং দ্বিতীয় স্তরে আর সিসি ঢালাই দিয়ে নির্মাণ কাজ শেষ করা হয়।সড়কটি দিয়ে এখন থেকে যানবাহন চলাচল করতে পারছে।

সড়কটি নির্মাণ এর কারনে শহরের এস এস কে রোড এবং ট্রাঙ্ক রোডের উপর যানবাহনের চাপ কমবে। যে সকল যানবাহন সদর হাসপাতাল থেকে মহিপালের দিকে যাবে তাদের জন্য এ সড়ক খুবই গুরুত্বপূর্ণ হবে। তারা সালাউদ্দিন মোড় হয়ে পুলিশ লাইনের সামনে দিয়ে সহজে কম সময়ে মহিপালে আসতে পারবে। এতে করে যাদের নিজেদের গাড়ি আছে তারা সহজে যাতায়াত করতে পারবেন।

আন্যদিকে যদি প্রাইভেট গাড়ি গুলো এ সড়ক ব্যাবহার শুরু করে তবে শহরের মূল সড়ক গুলোর উপর যানবাহনের চাপ কমতে থাকবে। সর্বপরি এ সড়কটি ছিল জনগনের দীর্ঘ দিনের দাবির ফসল। সড়কটির নির্মাণ কাজ শেষ হওয়ায় সড়কের দুই পাশের বাসিন্দা ও ব্যাবসায়ীদের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com