1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

দেশ ছাড়তে পারবেন না সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির চার ছেলে

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৫৮ বার ভিউ

বিশেষ সংবাদ:

ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করায় সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির চার ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সানোয়ারা গ্রুপের দুটি প্রতিষ্ঠানের নামে উত্তরা ব্যাংক থেকে নেওয়া ৩০ কোটি টাকার ঋণ পরিশোধ না করায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

রোববার (১২ মে) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

বিবাদীরা হলেন— সানোয়ারা ডেইরি ফুডস ও ইউনিল্যাক সানোয়ারা (বিডি) প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান, একই প্রতিষ্ঠানের পরিচালক জাহিদুল ইসলাম, কামরুল ইসলাম ও ওয়াহিদুল ইসলাম। তারা সবাই চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার ১/এ আরাকান রোডের স্থায়ী বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, বিবাদীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও পাসপোর্ট জব্দের আবেদন করা হয় ব্যাংকের পক্ষ থেকে। আদালতে সেই আবেদন আংশিক মঞ্জুর করে অনুমতি ছাড়া দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন চার বিবাদীকে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, উত্তরা ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে পারসোনাল গ্যারান্টিতে ও ট্রাস্ট রিসিটের ভিত্তিতে ২০ কোটি ৭২ লাখ ৪৫ হাজার ৭০৭ টাকা ঋণ নেন বিবাদীরা। এই ঋণের বিপরীতে কোনো বন্ধকী সম্পত্তিও ছিল না। সেই ঋণের পরিমাণ সুদসহ ২০২৩ সালের ৩১ অক্টোবর পযর্ন্ত ৩০ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৪৪৯ টাকা হয়। তবে এ ঋণ পরিশোধ করেননি বিবাদীরা। তাঁরা বিলাসী জীবনযাপন করলেও আদালতের তলবের পরও হাজির হচ্ছে না বলে উল্লেখ রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com