1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ,গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ গণহত্যাকারী আ.লীগের ব্যাপারে ভিকটিমদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারো নেই —হেফাজতে ইসলাম পবিপ্রবিতে ইউট্যাব এর উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালিত রূপগঞ্জে জাল দলিলে কৃষিজমি দখলের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ নড়াইলের বিএনপির নিহত ২ নেতার কবরের জেয়ারত করেছেন রিজভী ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার বাসা বিক্রিতে সন্মত না হওয়ায় সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে করিম মিয়া, থানা পুলিশ নির্বিকার! রূপগঞ্জে পোশাক শ্রমিকদের মাঝে ওএমএসের চাল বিতরণ

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ,গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

  • আপডেটের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

(নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ প্রতিনিধি)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে আম্বার কমপ্লেক্সে নামে কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার হাটাবো এলাকায় আম্বার কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।

এ সময় সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করেন তাঁরা।
এ সময় শ্রমিকরা অভিযোগ করে বলেন, গত ২৩ সেপ্টেম্বর গ্যাস সংকটের অজুহাতে প্রতিষ্ঠানটি লে-অফ ঘোষণা করে। পরে ১৯৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। এ সময় শ্রমিকদের তিন থেকে চার মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি।

একের পর এক তারিখ দিয়েও কর্তৃপক্ষ বেতন পরিশোধ না করায় ক্ষুব্ধ হয়ে তাঁরা প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেন।

এ সময় প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর (মেশিনারি) জুলফিকার আলী গাড়ি নিয়ে প্রতিষ্ঠানে প্রবেশের সময় শ্রমিকরা তাঁকে গাড়ি থেকে নামিয়ে মারধর ও লাঞ্ছিত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা আরও বলেন, চাকরি হারিয়ে এমনিতেই তাঁরা বিপাকে পড়েছেন। তার ওপর কয়েক মাসের বেতন বকেয়া থাকায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তাঁদের একটাই দাবি, দ্রুত পাওনা বেতন বুঝিয়ে দিতে হবে। একপর্যায়ে শ্রমিকরা সড়কে গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন।

এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। দ্রুত বকেয়া বেতন পরিশোধ না করা হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শ্রমিকরা।

খবর পেয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম সালাউদ্দিন আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করার আশ্বাস দেন।

এ ব্যাপারে প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর (মেশিনারি) জুলফিকার আলী বলেন, অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনো আসেননি। তাঁরা এলে যোগাযোগ করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com